বেনাপোলে ২৪টি সোনার বারসহ যুবক আটক

বেনাপোল প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০২০, ২১:২৯আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ২১:৩৭

বেনাপোলে ২৪টি সোনার বারসহ যুবক আটক যশোরের বেনাপোল পোর্ট থানার আমড়াখালীতে ২৪টি সোনার বারসহ বাকি বিল্লাহ (২৬) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় আমড়াখালী বিজিবি চেকপোস্টে যশোর থেকে ছেড়ে আসা একটি লোকাল বাসে তল্লাশি চালিয়ে সোনার বারসহ বাকি বিল্লাহকে আটক করা হয়।

আমড়াখালী চেকপোস্ট ক্যাম্পের বিজিবি সদস্য নায়েক শাহাজান জানান, আটক যুবক যশোর থেকে একটি লোকাল বাসে করে বেনাপোল ফিরছিলেন। বাসটি আমড়াখালী চেকপোস্টে আসলে নিয়মিত তল্লাশিকালে তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে বাস থেকে নিচে নামিয়ে শরীর তল্লাশি করা হয়। এসময় তার কোমরে কৌশলে লুকিয়ে রাখা ২৪টি সোনার বার পাওয়া যায়। পরে বাকি বিল্লাহকে আটক করা হয়। জব্দ সোনার ওজন প্রায় দুই কেজি। এর বাজারমূল্য প্রায় এক কোটি ৪০ লাখ টাকা।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা জানান, জব্দ সোনার বারগুলো কাস্টমসের ট্রেজারি শাখায় জমা দেওয়া হয়েছে। আটক বাকিবিল্লাহকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম