মহাদেবপুরে গুলির ঘটনায় সাবেক এমপিসহ তিনজন আটক

নওগাঁ প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০২০, ২৩:০১আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ২৩:০৮

নওগাঁ-২ আসনের সাবেক এমপি হুমায়ুন কবির

নওগাঁর মহাদেবপুরে গুলি করে দীঘি (বড় জলাশয়) দখল চেষ্টার অভিযোগে নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের সাবেক সংসদ সদস্য হুমায়ুন কবিরসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) তাদের আটক করা হয়।

আটক অপর দুজনের একজন হুমায়ুন কবিরের ছেলে নাজিমুদ্দিন (৩০)। অপরজন মহাদেবপুর উপজেলার কালনা গ্রামের মৃত আলী রেজার ছেলে হোসেন ওরফে ভুস (২৭)।
এ ঘটনায় রাইগাঁ ইউনিয়ন পরিষদের সদস্য ও উত্তরাধিকার সূত্রে ওই দীঘির মালিকানা দাবিদার কামাল হোসেন বাদী হয়ে সোমবার (১৪ ডিসেম্বর) রাতে ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১৫০-২০০ জনের বিরুদ্ধে মহাদেবপুর থানায় একটি মামলা দায়ের করেন।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল বলেন, উপজেলার রাইগাঁ ইউনিয়নের কালনা গ্রামের ‘কালনা দীঘি’ ক্রয় সূত্রে মালিকানা দাবি করে সাবেক এমপি হুমায়ন কবির গত সোমবার দুপুর সাড়ে ১২টায় আগ্নেয়াস্ত্র, লোহার রড ও বাঁশের লাঠিসহ প্রায় ১০০ জন লাঠিয়াল নিয়ে দখল চেষ্টা করেন। দীঘির পাহারাদারদের পিস্তলের ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়ে এক রাউন্ড গুলি করেন।
খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ওই ৩ জনকে আটক করেন। এসময় হুমায়ন কবিরের কাছ থেকে ম্যাগাজিনে চারটি গুলিসহ একটি পিস্তল (লাইসেন্সকৃত) জব্দ করা হয় এবং ওই পিস্তল থেকে ফায়ার করা গুলির খোসা উদ্ধার করে পুলিশ।
তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। তদন্ত চলছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের