পটুয়াখালীতে স্বাধীনতার পতাকা উত্তোলনকারীর চির বিদায়

পটুয়াখালী সংবাদদাতা
১৬ ডিসেম্বর ২০২০, ১৮:৫১আপডেট : ১৬ ডিসেম্বর ২০২০, ১৮:৫৮

আলতাফ হায়দার                

বাংলাদেশকে স্বাধীন করে বিজয়ীর বেশে পটুয়াখালীতে প্রবেশ করে প্রথম লাল সবুজের পতাকা উত্তোলন করেছিলেন মু‌ক্তি‌যোদ্ধাকালীন কমান্ডার আলতাফ হায়দার। বিজয়ের অর্ধ শত বছর উদযাপনের প্রাক্কালে ১৫ ডিসেম্বর রাত ৯টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই বীর মুক্তিযোদ্ধা । (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়ছিল ৮৪ বছর। আজ বিজয় দিবসে আসরের নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর রাষ্ট্রীয় মর্যাদায় তার মরদেহকে গার্ড অব অনার দেওয়া হয়। তার জানাজায়  প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধারাসহ এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন।

মরহুম আলতাফ হয়দারের গ্রামের বাড়ি জেলার মির্জাগঞ্জ উপজেলার দেউলী গ্রামে। তার বাবার নাম মৃত হাজী আ. কাদের মৃধা। ১৯৭১ সালে ৯ নম্বর সেক্টরে যুদ্ধ করেন এই বীর মুক্তিযোদ্ধা। যুদ্ধে কমান্ডারের দায়িত্ব পালন করেন।

মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, দুই ছেলে ও ছয় মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে জেলায় শোকের ছায়া নেমে এসেছে।

তার মৃত্যুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সরোয়ার হোসেন, উপজেলা চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী, জেলার মুক্তিযোদ্ধারা  ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গভীর  শোক প্রকাশ করে শোকার্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম