বিজয়ের দিনে বঙ্গবন্ধুর সমা‌ধিতে শ্রদ্ধা নিবেদন

গোপালগঞ্জ প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০২০, ১৬:১৯আপডেট : ১৬ ডিসেম্বর ২০২০, ২২:২৯

বিজয়ের দিনে বঙ্গবন্ধুর সমা‌ধিতে শ্রদ্ধা নিবেদন বিজয় দিব‌সের প্রথম প্রহ‌রে গোপালগ‌ঞ্জের টু‌ঙ্গিপাড়ায় জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমানের সমা‌ধিতে শ্রদ্ধা জা‌নি‌য়ে‌ছেন সর্বস্ত‌রের মানুষ। মঙ্গলবার দিবাগত রাত (১৬ ডিসেম্বর) ১২টা ১ মিনি‌টে বঙ্গবন্ধুর সমা‌ধি‌তে শ্রদ্ধা জানানয় জেলা প্রশাসন, পু‌লিশ, আওয়ামী লীগ ও সহ‌যোগী সংগঠ‌নের নেতাকর্মীরা। এরপর এ‌কে এ‌কে শ্রদ্ধা জানায় বি‌ভিন্ন সরকা‌রি-বেসরকা‌রি প্রতিষ্ঠান, সামা‌জিক ও সংস্কৃ‌তিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্ত‌রের মানুষ।

শ্রদ্ধা নি‌বেদন শে‌ষে ’৭৫ এর ১৫ আগস্ট ঘাত‌কের গু‌লি‌তে নিহত বঙ্গবন্ধু ও তার প‌রিবা‌রের সদস্য, ১৯৭১ সালের মহান মু‌ক্তিযু‌দ্ধে শহীদদের রু‌হের মাগ‌ফেরাত কামনা ক‌রে দোয়া ও মোনাজাত করা হয়।

এসময় জেলা প্রশাসক শা‌হিদা সুলতানা, পু‌লিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান খান, জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক মাহবুব আলী খানসহ দলের সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।

এছাড়া, এদিন সদর উপজেলার বধ্যভূমি স্মৃতিস্তম্ভে এবং শহরের লঞ্চঘাটে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এছাড় সকাল পৌনে ১০টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কমিটির সদস্য আজিজুস সামাদ ও আব্দুল আওয়াল শামীম টুঙ্গিপাড়ায় জাতির পিতার সামধিসৌধে শ্রদ্ধা জানান। কেন্দ্রীয় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য কানতারা খানও জাতির পিতার সামধিতে শ্রদ্ধা জানান। বিসটি উপলক্ষে জেলার অন্যান্য উপজেলায় নানা অনুষ্ঠানের আয়োাজন করা হয়।

 

/টিটি/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম