তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২০, ১৭:৪২আপডেট : ১৭ ডিসেম্বর ২০২০, ১৭:৫৩

টাঙ্গাইলের বাসাইলে সড়ক থেকে ট্রাক ছিটকে পড়ে চালক নিহত।

টাঙ্গাইল, বরিশাল ও খুলনায় সড়ক দুর্ঘটনায় তিন ব্যক্তি নিহত হয়েছেন। এরমধ্যে টাঙ্গাইলের বাসাইলে ট্রাকচালক, বরিশালের গৌরনদীতে মোটরসাইকেলচালক এবং খুলনার লবনচোরায় এক দিনমজুর নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) মহাসড়ক ও স্থানীয় সড়কে দুর্ঘটনাগুলো ঘটে।

বাসাইলে মিনি ট্রাক খাদে পড়ে চালক নিহত

টাঙ্গাইল প্রতিনিধি জানান, জেলার বাসাইলে সবজিভর্তি একটি মিনি ট্রাক খাদে পড়ে এর চালক নিহত হয়েছেন। এ ঘটনায় চালকের সহকারীও (হেলপার) গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) ভোরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার মটরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। টাঙ্গাইলের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

রেজাউল করিম বলেন, ‘উত্তরবঙ্গ থেকে সবজিভর্তি একটি মিনি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। ধারণা করা হচ্ছে, ট্রাকচালক চলন্ত অবস্থায় ঘুমিয়ে পড়েছিল। এ সময় ট্রাকটি খাদে পড়ে যায়। এ ঘটনায় চালক ঘটনাস্থলেই নিহত হয়। তার নাম পরিচয় এখনও পাওয়া যায়নি। লাশটি পুলিশের হেফাজতে রয়েছে।’

গোড়াই হাইওয়ে থানার এসআই আনোয়ারুল ইসলাম বলেন, ‘নিহতের লাশটি উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় ট্রাকটির হেলপার গুরুতর আহত হয়েছেন। তিনি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’

ট্রাকের ধাক্কায় বিক্রয় প্রতিনিধি নিহত

বরিশাল প্রতিনিধি জানান, বরিশাল-ঢাকা মহাসড়কের বরিশালের গৌরনদী উপজেলার গাইনেরপাড় নামক এলাকায় বেপরোয়া ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক ফয়সাল মোল্লা (২৬) নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফয়সাল উপজেলার দক্ষিণ রামসিদ্ধি গ্রামের খালেক মোল্লার ছেলে। তিনি মোবাইল অপারেটর রবি’র স্থানীয় ডিলারের বিক্রয় প্রতিনিধি ছিলেন।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম জানান, মহাসড়কের গাইনেরপাড় এলাকায় বেপরোয়া গতির একটি ট্রাক মোটরসাইলেক চালক ফয়সালকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে ট্রাকটি আটক করা যায়নি। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে ঘটনা শুনে ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে।

খুলনায় গাড়ির ধাক্কায় দিনমজুর নিহত

খুলনা প্রতিনিধি জানান, খুলনায় সড়ক দুর্ঘটনায় এক দিনমজুর নিহত হয়েছেন। তার নাম আক্তার হোসেন (৩৮)। মহানগরীর লবনচোরা থানাধীন দারোগার লিজ এলাকায় বৃহস্পতিবার বেলা পৌনে ১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

লবনচোরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সমির কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে লবনচরা থানাধীন দারোগার লিজ এলাকায় ইট বালির গোলায় কাজ করছিলেন আক্তার হোসেন। এ সময় কিছু ইটের খোয়া রাস্তায় গেলে আখতার হোসেন সেই ইটের খোয়া উঠাতে যান। এ অবস্থায় জিরোপয়েন্ট থেকে ছুটে আসা একটি পিকআপ গাড়ি আখতার হোসেনকে ধাক্কা দিলে তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হন। অন্যান্য শ্রমিক আকতার হোসেনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা পর তাকে বেলা পৌনে ১টার দিকে মৃত ঘোষণা করেন। মাথায় আঘাত পাওয়ায় তার মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রকে উদ্ধৃত করে নিশ্চিত করেছে পুলিশ।

নিহত আক্তার লবন চোরা থানার বোখারী পাড়ার আলী হোসেনের ছেলে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম