বাল্যবিয়ে করে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

কুড়িগ্রাম প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০২০, ২৩:১৪আপডেট : ১৭ ডিসেম্বর ২০২০, ২৩:২০


চেয়ারম্যান আবু তালেব স্থানীয় তদন্তে বাল্যবিয়ের সত্যতা পাওয়ায় কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তালেবকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) মন্ত্রণালয়ের ইউনিয়ন পরিষদ শাখা-১ এর সিনিয়র সহকারী সচিব মো. আবুজাফর রিপন স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর-এ-জান্নাত রুমি এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ১ নভেম্বর রাতে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থীকে বিয়ে করেন বুড়াবুড়ি ইউনিয়নের চেয়ারম্যান আবু তালেব। এটি তার দ্বিতীয় বিয়ে। তবে চেয়ারম্যান আবু তালেবের দাবি, কনে নবম শ্রেণির শিক্ষার্থী হলেও তার বয়স কুড়ি। এটি কোনোভাবেই বাল্যবিয়ে নয়। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হওয়ায় স্থানীয় প্রশাসন বিয়ের ঘটনা তদন্ত করে বাল্যবিয়ের সত্যতা পায়।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চেয়ারম্যান আবু তালেব বাল্যবিয়ে নিরোধ আইন-২০১৭ অমান্য করে এক স্কুলছাত্রীর জন্ম তারিখ পরিবর্তন করে বিয়ে করেন বলে অভিযোগ উঠে। স্থানীয় তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে জেলা প্রশাসক স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪(১) অনুযায়ী উল্লেখিত ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন। চেয়ারম্যান আবু তালেবের অপরাধমূলক কার্যক্রমের প্রেক্ষিতে তার দ্বারা ইউনিয়ন পরিষদে ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিতে সমীচীন নয় মর্মে সরকার মনে করে। বাল্যবিয়ে নিরোধ আইন-২০১৭ অমান্য করে জন্ম তারিখ পরিবর্তন করে স্কুলছাত্রীকে বিয়ে করায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪(১) অনুযায়ী পদ থেকে চেয়ারম্যানকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

এ বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান আবু তালেব বলেন, ‘বরখাস্তের বিষয়টি লোক মুখে শুনলেও এখনও কাগজ পাইনি। আমার প্রথম স্ত্রী দীর্ঘ কয়েক বছর ধরে অসুস্থ থাকায় আমি উভয় পরিবারের সম্মতিতে বিয়ে করেছি। এটি আমার দ্বিতীয় বিয়ে। মেয়েপক্ষ আমাকে বয়স প্রমাণের জন্য যে কাগজ দিয়েছে আমি সেই প্রেক্ষিতে বিয়ে করেছি। সেখানে কোনও ভুল থাকলে সে দায় আমার নয়। আমার ভুল যদি হয়ে থাকে তাহলে কাগজ যাচাই না করাটা আমার ভুল। সরকারের চিঠি হাতে পেলে বিস্তারিত বলতে পারবো।’

তবে চেয়ারম্যানের সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে ইউএনও নূর-এ-জান্নাত রুমি বলেন, ‘আমরা ওয়েব সাইটে প্রজ্ঞাপনটি দেখেছি।’

 

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম