জাতীয় পতাকা অবমাননার অভিযোগ: ব্যাংক কর্মকর্তাসহ ২ জন প্রত্যাহার

যশোর প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০২০, ২৩:৪০আপডেট : ১৭ ডিসেম্বর ২০২০, ২৩:৪৩

জাতীয় পতাকা অবমাননার অভিযোগ: ব্যাংক কর্মকর্তাসহ ২ জন প্রত্যাহার বিজয় দিবস উপলক্ষে যশোরের মণিরামপুর সোনালী ব্যাংক লিমিটেড শাখায় ঝাড়ুর লাঠিতে জাতীয় পতাকা উত্তোলনের অভিযোগের পরিপ্রেক্ষিতে শাখাটির ব্যবস্থাপক ফারুকুজ্জামান ও নিরাপত্তাকর্মী আনসার সদস্য জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে। ফারুকুজ্জামানের স্থলে তৌহিদুর রহমান নামে একজনকে ওই শাখার দায়িত্ব দেওয়া হয়েছে।

ব্যাংকটির যশোর অঞ্চলের উপ-মহা ব্যবস্থাপক শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফারুকুজ্জামানকে প্রত্যাহার করে যশোর প্রধান অফিসে সংযুক্ত করা হয়েছে। তাকে সাময়িক বহিষ্কারের প্রক্রিয়া চলছে। আনসার সদস্য (গার্ড) জাহাঙ্গীর আলমকে হেড কোয়ার্টারে সংযুক্ত করা হয়েছে।

প্রসঙ্গত, বিজয় দিবসের সকালে সোনালী ব্যাংক মণিরামপুর শাখায় রঙিন ও একটি ছোট স্ট্যান্ডে দায়সারাভাবে পতাকা উত্তোলন করা হয়। যেটিকে ঝাড়ুর ভাঙা লাঠি মনে করে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। কয়েকজন ব্যাংকের সাইনবোর্ডসহ ছবি তুলে নিজেদের ফেসবুক আইডিতে পোস্টও দেন। তা দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, ওঠে সমালোচনার ঝড়।

ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান, সহকারী কমিশনার (ভূমি) পলাশ দেবনাথ, থানার ওসি রফিকুল ইসলাম, ওসি (তদন্ত) শিকদার মতিয়ার রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। ইউএনওর উপস্থিতি টের পেয়ে দ্রুত স্ট্যান্ড পরিবর্তন করেন দায়িত্বরত গার্ড।

পরে ঘটনাস্থল থেকে ইউএনও সৈয়দ জাকির হাসান বিষয়টি ব্যাংকের ডিজিএমকে জানান। এরপরপরই শাখা ব্যবস্থাপক ফারুকুজ্জামানের বিরুদ্ধে তৎপর হন ব্যাংকটির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

 

আরও পড়ুন:
সোনালী ব্যাংকে ঝাড়ুর লাঠিতে পতাকা উত্তোলনের অভিযোগ

 

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম