বন্যায় ধান-পাটের ক্ষতির পর সরিষা নিয়ে আশাবাদী কৃষক

জামালপুর প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০২০, ১৮:৩০আপডেট : ১৯ ডিসেম্বর ২০২০, ১৮:৩২

সরিষা ক্ষেত জামালপুরের যমুনা ও ব্রহ্মপুত্রের চরাঞ্চলে এ বছর বিস্তীর্ণ এলাকায় সরিষার চাষ হয়েছে। গত বর্ষা মৌসুমে চার দফা বন্যায় আমন ধান ও পাটসহ অন্যান্য ফসল হারানোর ক্ষতি কাটিয়ে উঠতে অনেকেই ঝুঁকেছেন সরিষা চাষে। বন্যায় চরাঞ্চলের জমিতে পলি জমায় সরিষার ফলনও হয়েছে ভালো। শেষ পর্যন্ত বাজারে ভালো দাম পাওয়া গেলে বন্যার ক্ষতি অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন বলে বিশ্বাস কৃষকদের। হলুদ সরিষার ফুলে ভরে গেছে জামালপুরের দিগন্তজোড়া ফসলি জমি।

কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, বন্যায় জমিতে পলি জমায় এ বছর সরিষার বাম্পার ফলন হয়েছে। শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে কৃষকরা লাভবান হবেন বলে আশা তাদের।

সদর উপজেলার তুলশীরচর ইউনিয়নের টিকারাকান্দি, রানাগাছা ইউনিয়নের নান্দিনা, চর গোবিন্দবাড়ী, লক্ষ্মীরচর ইউনিয়নের বারুয়ামারী ও চর যথার্থপুর, জামালপুর পৌরসভার পাথালীয়া, নাওভাংগা ও নরুন্দি ইউনিয়নের টেবির চরসহ জেলার ব্রহ্মপুত্র, ঝিনাই নদের তীরবর্তী এলাকায় এবার সরিষার আবাদ ভালো হয়েছে। আবাদ ভালো হওয়ায় ভালো দাম পেলে বন্যার ক্ষতি অনেকটাই পুষিয়ে নিতে পারবেন বলে জানিয়েছেন, এই এলাকার কৃষক শহিদুল হক, চাঁন মিয়া, সোহরাব উদ্দিন, শাহজাহান মিয়া ও ফজলুল হক ও ইসমাইল মণ্ডলরা।

জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ জাকিয়া সুলতানা বাংলা ট্রিবিউনকে জানান, এ বছর জামালপুরের সাত উপজেলায় সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২২ হাজার ২০০ হেক্টর জমিতে। আবাদের অগ্রগতি হয়েছে ২১ হয়েছে ৮৫০ হেক্টর জমিতে। উফশী ও টোরিস-৭ জাতের সরিষা আবাদ হয়েছে। ফলন ভালো হওয়ায় বন্যার ক্ষতি অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন বলে আশা করছেন কৃষকরা।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম