দিনাজপুরের ৩টি পৌরসভায় আ.লীগ ও বিএনপির প্রার্থী হলেন যারা

দিনাজপুর প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০২০, ২২:১৭আপডেট : ১৯ ডিসেম্বর ২০২০, ২২:২০

দিনাজপুরের ৩টি পৌরসভায় আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা

আগামী ১৬ জানুয়ারি দ্বিতীয় দফার নির্বাচনে দিনাজপুরের ৩টি পৌরসভায় ভোট অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই এই ৩টি পৌরসভায় আওয়ামী লীগ ও বিএনপি’র প্রার্থী নির্ধারিত হয়েছে। এই ৩টি পৌরসভায় রবিবার (২০ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

এগুলো হচ্ছে দিনাজপুর পৌরসভা, বিরামপুর পৌরসভা ও বীরগঞ্জ পৌরসভা। এর মধ্যে বীরগঞ্জ পৌরসভায় ভোট হবে ইভিএমে। গত শুক্রবার রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামী লীগের দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন।

দিনাজপুর পৌরসভার জন্য দিনাজপুর জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ, বীরগঞ্জ পৌরসভায় বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর ইসলাম ও বিরামপুর পৌরসভায় বিরামপুর উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও সাবেক মেয়র অধ্যাপক আক্কাস আলীকে দলীয় প্রার্থী হিসাবে নাম ঘোষণা করেছেন।

এর আগে একইদিনে ওই ৩টি পৌরসভার জন্য ৩ জন বিএনপি’র প্রার্থীদের নাম ঘোষণা করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরা ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন।

তিনটি পৌরসভার মধ্যে দিনাজপুর পৌরসভার জন্য বর্তমান মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, বীরগঞ্জ পৌরসভায় মোকাররম হোসেন ও বিরামপুর পৌরসভায় হুমায়ন কবিরকে তাদের দলীয় প্রার্থী হিসাবে নাম ঘোষণা করেছেন।

বিএনপির মেয়র পদে এই তিন প্রার্থীর মধ্যে সৈয়দ জাহাঙ্গীর আলম দিনাজপুর পৌরসভার বর্তমান মেয়র। তিনি বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক।

বীরগঞ্জ পৌরসভায় বিএনপির মনোনীত প্রার্থী মোকাররম হোসেন এবারই প্রথম নির্বাচন করবেন। তিনি পৌর যুবদলের সদস্য সচিবের দায়িত্বে রয়েছেন।

বিরামপুর পৌরসভায় বিএনপির মনোনীত প্রার্থী হুমায়ন কবিরও এবারই প্রথম নির্বাচন করবেন। তিনি বিরামপুর পৌর বিএনপির সভাপতির দায়িত্বে রয়েছেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী