চিনিকল বন্ধের প্রতিবাদে বিক্ষোভ, বৃহস্পতিবার মহিমাগঞ্জে অর্ধদিবস হরতাল

গাইবান্ধা প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০২০, ১৪:৪৯আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ১৪:৪৯

বিক্ষোভ করছেন শ্রমিক-কর্মচারী ও আখচাষিরা রাষ্ট্রায়ত্ত ছয়টি চিনিকলে আখ মাড়াই বন্ধের প্রতিবাদে আজ রবিবারও (২০ ডিসেম্বর) গাইবান্ধার মহিমাগঞ্জের রংপুর সুগার মিলের সামনে বিক্ষোভ করেছেন শ্রমিক-কর্মচারী ও আখচাষিরা। মিল চালুর দাবিতে মহিমাগঞ্জ এলাকায় আগামী বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) অর্ধদিবস হরতাল আহ্বান করেছেন শ্রমিক নেতারা। রবিবার সকাল ১১টা থেকে চিনিকলের প্রধান গেটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন তারা। এ সময় শ্রমিক-কর্মচারীদের সঙ্গে একাত্মতা জানিয়ে বিক্ষোভে অংশ নেন শত শত আখচাষি ও এলাকাবাসী।

এ সময় আন্দোলনকারীরা চিনিকলের সামনে গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়ক অবরোধ করে টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ প্রর্দশন করতে থাকেন। এতে সড়কে চলাচলকারী রিকশা-ভ্যান, অটোরিকশাসহ ছোট-বড় বিভিন্ন যানবাহন আটকা পড়ে।

ঘণ্টাব্যাপী বিক্ষোভ-সমাবেশে শ্রমিক নেতারা চিনিকলে আখ মাড়াই বন্ধের সিদ্ধান্ত বাতিল ও বকেয়া বেতন পরিশোধের দাবি জানান। একই সঙ্গে আগামী ২৩ ডিসেম্বর বিক্ষোভ-সমাবেশ এবং বৃহস্পতিবার চিনিকল চালুর দাবিতে মহিমাগঞ্জ এলাকায় অর্ধদিবস হরতাল ঘোষণা দেন শ্রমিক নেতারা। এরপরেও দাবি মানা না হলে ২৫ ডিসেম্বর থেকে রাজপথ-রেলপথ অবরোধ ও গণ-অনশনসহ আরও কঠোর আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।

সমাবেশে বক্তব্য রাখেন– রংপুর চিনিকল আখচাষি কল্যাণ গ্রুপের সভাপতি জিন্নাত আলী প্রধান, সহ-সম্পাদক আব্দুর রশিদ ধলু, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আবু সুফিয়ান সুজা, সাবেক সভাপতি এসএম জালাল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান দুলাল, সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন ও সহ-সম্পাদক ফারুক হোসেন ফটু।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম