বারিতে কলমবিরতি-মানববন্ধন-অবস্থান কর্মসূচি

গাজীপুর প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০২০, ১৭:৩২আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ১৭:৩২

বারিতে কর্মচারীদের মানববন্ধন ও আন্দোলন গাজীপুরে পদবি ও বেতনবৈষম্য নিরসন এবং এ সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবিতে দুই ঘণ্টা কলমবিরতি, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (২০ ডিসেম্বর) মহানগরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) ক্যাম্পাসে প্রতিষ্ঠানের প্রধান সহকারী, উচ্চমান সহকারী ও শাখা সহকারী পদে কর্মরত-কর্মচারীরা এ কর্মসূচিতে অংশ নেন।

এ সময় বারির প্রধান কার্যালয়ের সামনে এক সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও জেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারীরা কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক অনুরূপ কর্মসূচি পালন করেন।

কর্মসূচিতে অংশ নিয়ে দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে তারা বলেন, ‘১৯৯৫ সালে বাংলাদেশ সচিবালয়ের ভেতরে প্রধান সহকারী, উচ্চমান সহকারী ও শাখা সহকারী পদগুলোকে প্রশাসনিক কর্মকর্তা এবং সাঁটলিপিকার পদকে গোপনীয় কর্মকর্তা পদে উন্নীত করা হয়েছে। প্রায় ২৫ বছর অতিবাহিত হলেও সচিবালয়ের বাইরে দফতর, অধিদফতর, পরিদফতর, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রধান সহকারী, উচ্চমান সহকারী ও সাটঁলিপিকার পদগুলো একই রয়ে গেছে। তাদের ভাগ্যের কোনও পরিবর্তন হয়নি। ফলে সচিবালয়ের বাইরের কর্মচারীরা চরম বৈষম্য ও বঞ্চনার শিকার হচ্ছেন।’

তারা আরও বলেন, ‘এ ব্যাপারে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দশম এবং জাতীয় সংসদের সংসদীয় স্থায়ী কমিটির ৩২ ও ৩৩তম সভার সিদ্ধান্ত মোতাবেক সচিবালয়ের বাইরের কর্মচারীদের সচিবালয়ের মতো প্রশাসনিক কর্মকর্তা করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশনা প্রদান করলেও এ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি।’

 

 

 

 

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম