আড়াই লাখ পিস ইয়াবা উদ্ধার

টেকনাফ প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০২০, ১৮:৩৭আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ১৮:৩৮

কক্সবাজার কক্সবাজারের টেকনাফের হ্নীলা মৌচনী সীমান্তে আড়াই লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৯ ডিসেম্বর) রাতে হ্নীলা ইউনিয়নের লেদা সীমান্তের মৌচনী লবণ মাঠ এলাকা থেকে এই ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য সাত কোটি ৫০ লাখ টাকা। রবিবার (২০ ডিসেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল হাসান খান।

মো. ফয়সল হাসান খান জানান, লেদা বিওপি’র একটি বিশেষ টহল দল ছু্রিখালের লবণ মাঠ এলাকা দিয়ে দুই জন লোককে দুটি বস্তা কাঁধে নিয়ে মৌচনী গ্রামের দিকে আসতে দেখে। দেখতে পেয়ে বিজিবি তাদের চ্যালেঞ্জ করে দ্রুত এগিয়ে যায়। দুষ্কৃতকারীরা দূর থেকে বিজিবির উপস্থিতি টের পেয়ে বস্তাগুলো ফেলে কুয়াশা ও অন্ধকারের সুযোগ নিয়ে দ্রুত দৌড়ে মৌচনী গ্রামের দিকে পালিয়ে যায়। এরপর বিজিবি সেখানে পৌঁছে তল্লাশি চালিয়ে ইয়াবা পাচারকারীদের ফেলে যাওয়া দুটি প্লাস্টিকের বস্তা থেকে দুই লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।

তিনি আরও জানান, অভিযানে কোনও পাচারকারী ও সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। তবে ইয়াবা পাচারকারীদের শনাক্ত করার জন্য ব্যাটলিয়ানের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। উদ্ধার ইয়াবা ব্যাটলিয়ান সদরে জমা রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা শেষে ঊর্ধ্বতন কমকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি ও মিডিয়াকর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম