বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর: যুবলীগ নেতাসহ ৩ জনের রিমান্ড

কুষ্টিয়া প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০২০, ১৪:০০আপডেট : ২১ ডিসেম্বর ২০২০, ১৫:০০




বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর কুষ্টিয়া কুমারখালীতে ব্রিটিশবিরোধী আন্দোলনের বিপ্লবী নেতা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের (বাঘা যতীন) ভাস্কর্য ভাঙচুর মামলায় গ্রেফতার তিন আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার(২১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে কুষ্টিয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সেলিনা খাতুন শুনানি শেষে আসামিদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গ্রেফতার আসামিরা হলেন উপজেলার কয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি কয়া ফুলতলা গ্রামের বাসিন্দা মহিরুদ্দিন সেখের ছেলে আনিচুর রহমান আনিচ (৩৫), নাসির উদ্দিনের ছেলে সবুজ হোসেন (২০) এবং বুদ্দিন মন্ডলের ছেলে হৃদয় হোসেন (২০)।

এর আগে গত ১৯ ডিসেম্বর সন্ধ্যায় এ মামলায় তিন জন আসামিকে গ্রেফতার দেখিয়ে প্রত্যেককে সাত দিন করে রিমান্ড আবেদনসহ আদালতে সোপর্দ করে কুমারখালী থানা পুলিশ।

বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় যুবলীগ নেতাসহ তিন জনকে গ্রেফতার করে পুলিশ কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় কুমারখালী থানায় বিশেষ ক্ষমতা আইনে কয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষের দায়ের করা মামলায় গ্রেফতার তিন আসামির সাত দিনের রিমান্ড আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়। আদালত সোমবার রিমান্ড শুনানি শেষে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, শুক্রবার (১৮ ডিসেম্বর) রাতে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া মহাবিদ্যালয় চত্ত্বরে স্থাপিত বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন পুলিশ তিন জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায়।

আরও পড়ুন:
এবার বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর

ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় আটক যুবলীগ নেতাকে বহিষ্কার

বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর: যুবলীগ নেতাসহ গ্রেফতার ৩

ভাস্কর্য ভাঙা অস্থিতিশীলতার ষড়যন্ত্র, অভিযোগ রাজনীতিকদের

 

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম