সোনার ২০ বারসহ যুবক আটক

যশোর প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০২০, ১৭:১৯আপডেট : ২১ ডিসেম্বর ২০২০, ১৭:২৪

যশোর সোনার বার যশোর শহরের পৌরপার্ক এলাকা থেকে সোনার ২০টি বারসহ ইমাদুল হোসেন (২৬) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। সোমবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টায় তাকে আটক ও সোনা উদ্ধার করা হয়।

আটক ইমাদুল যশোরের বেনাপোল পোর্ট থানাধীন উত্তর কাগজপুকুর এলাকার আসলাম হোসেনের ছেলে।

উদ্ধার হওয়া সোনা ভারতে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিলো বলে জানিয়েছে বিজিবি।
দুপুরে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ইমাদুলকে যশোর পৌরপার্কের সামনে থেকে আটক করে। তার দেহ তল্লাশি করে চার প্যাকেটে ২০টি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন ২ কেজি ৩৩৪ গ্রাম, আর দাম প্রায় এক কোটি তেষট্টি লাখ আটত্রিশ হাজার টাকা। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম