অতিরিক্ত বেতন-ফি আদায়ের অভিযোগে বিক্ষোভ

পাবনা প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০২০, ২১:৫২আপডেট : ২১ ডিসেম্বর ২০২০, ২১:৫২

শিক্ষার্থী ও অভিভাবকদের বিক্ষোভ পাবনার বেড়া উপজেলার কৈটোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে মাত্রাতিরিক্ত বেতন ও বিভিন্ন ফি আদায়ের অভিযোগে ছাত্রছাত্রী ও অভিভাবকরা বিক্ষোভ করেছেন। সোমবার (২১ ডিসেম্বর) সকালে থেকে কয়েক ঘণ্টাব্যাপী প্রধান শিক্ষকের অব্যাহতির দাবিতে বিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ সমাবেশ করেন তারা।

এ সময় শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত কৈটোলা আদর্শ উচ্চ বিদ্যালয়টি উপজেলার বেশ নামি একটি শিক্ষাপ্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে এক হাজার ৪০৫ জন শিক্ষার্থী পড়াশোনা করে। তাদের বেশির ভাগই দরিদ্র ও নদীভাঙনে নিঃস্ব হওয়া পরিবারের। শিক্ষার্থীদের পড়াশোনার খরচ জোগাতে অভিভাবকদের এমনিতেই বেগ পেতে হয়। এর উপর বছর খানেক হলো শিক্ষার্থীদের বেতন দ্বিগুণ বাড়ানো হয়েছে। করোনার কারণে ক্লাস বন্ধ থাকলেও অভিভাবকদের কাছে পুরো বছরের এই বর্ধিত বেতনের জন্য চাপ দেওয়া হচ্ছে। বেতন ছাড়া অ্যাসাইনমেন্ট জমা নেওয়া হচ্ছে না এবং পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ না করার হুমকি দেওয়া হচ্ছে।’

এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও করেন তারা। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে তদন্ত করে বিচারের দাবি জানান শিক্ষার্থী ও অভিভাবকরা।

বেড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. খবির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর শিক্ষার্থী এবং অভিভাবকরা অভিযোগ দিয়েছেন। তিনিই বিষয়টি দেখছেন। তিন সদস্যের তদন্ত কমিটি হয়েছে।’ দ্রুত তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম