চুয়াডাঙ্গায় ১২০ ভরি সোনা উদ্ধার, গ্রেফতার ১

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০২০, ০০:০১আপডেট : ২২ ডিসেম্বর ২০২০, ০০:০৩

 

চুয়াডাঙ্গা



চুয়াডাঙ্গায় পৌনে এক কোটি টাকা মূল্যের ১২০ ভরি সোনাসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপন সংবাদের সূত্র ধরে এক ব্যক্তির দেহ তল্লাশি করে সোনাগুলোউদ্ধার ও জব্দ করা হয়।

চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের পক্ষ থেকে সোমবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (২১ ডিসেম্বর) ভোর সাড়ে ৬ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা জানতে পারেন দামুড়হুদা উপজেলার ছোটবলদিয়া গ্রামের পাঁচকবর নামক স্থান দিয়ে চোরাকারবারিরা সোনার বড় ধরনের একটি চালান পাচার করবে। এ তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামানের (পিএসসি) সার্বিক তত্ত্বাবধানে বড়বলদিয়া বিওপির কমান্ডার হাবিলদার মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে বিজিবির একটি টিম ছোটবলদিয়া গ্রামের পাঁচকবর নামক স্থান অভিযান চালায়। এ সময় তারা নওগাঁ জেলার কৃষ্ণপুর গ্রামের ফয়েজ মল্লিকের ছেলে আব্দুল জব্বারকে (৩২) আটক করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আব্দুল জব্বারের দেহ তল্লাশি করে ১২০ ভরি সোনা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৮৮ লাখ ৮২ হাজার ৩০ টাকা। উদ্ধার করা সোনাসহ আটক আসামিকে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে।
চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম