মোংলা পৌর নির্বাচনে মেয়র প্রার্থীসহ দুইজনের মনোনয়নপত্র বাতিল

বাগেরহাট প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০২০, ২০:২৮আপডেট : ২২ ডিসেম্বর ২০২০, ২০:৩০

পৌরসভা নির্বাচন ২০২০-২১

মোংলা পোর্ট পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে বাগেরহাট জেলা নির্বাচন কমিশনারের কার্যালয়ে এই যাচাই-বাছাই সম্পন্ন হয়। এসময় এক মেয়র প্রার্থীসহ দুই জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

জেলা নির্বাচন কমিশনার ফরাজী বেনজির আহম্মেদ জানান, চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এরমধ্যে শেখ মো. কামরুজ্জামানের মনোনয়নপত্র বাতিল হয়েছে। অপর ৪ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া সাধারণ সদস্য পদে ৪৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এরমধ্যে ৩নং ওয়ার্ড সদস্য প্রার্থী মো. আশরাফ আলীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এছাড়া সংরক্ষিত মহিলা আসনে ১৪জন প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ হয়েছে।
আগামী ২৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহার ও ১৬ জানুয়ারি ভোট গ্রহণ হবে। পৌরসভার ৯টি ওয়ার্ডের ১২টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এ ভোট গ্রহণ। তবে এবারই প্রথম মোংলা পোর্ট পৌরসভায় ইভিএম পদ্ধতিতে ভোট হতে যাচ্ছে। মোংলা পোর্ট পৌরসভার আসন্ন নির্বাচনে সাধারণ ভোটারের সংখ্যা ৩১ হাজার ৫২৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৬ হাজার ৬৮১ আর নারী ভোটার ১৪ হাজার ৮৪০ জন। এর আগে ২০১১ সালের ১৩ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে এ পৌরসভায় ভোটারের সংখ্যা ছিল ২৫ হাজার ৯৫১ জন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম