সড়ক দুর্ঘটনায় ৯ মাসের অন্তঃসত্ত্বা নারীসহ ২ জন নিহত

নোয়াখালী প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০২০, ১৯:২৮আপডেট : ২৩ ডিসেম্বর ২০২০, ১৯:৩১

সড়ক দুর্ঘটনায় ৯ মাসের অন্তঃসত্ত্বা নারীসহ ২ জন নিহত

নোয়াখালীর চাটখিলে ব্যাটারিচালিত অটোরিকশা ও ইটবাহী হ্যান্ড ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে এক অন্তঃস্বত্ত্বা এক নারী ও অটোরিকশাচালক নিহত হয়েছেন। এসময়  ওই নারীর মা আহত হয়েছেন।  উপজেলার রামগঞ্জ-চৌমুহনী আঞ্চলিক সড়কের ১১নং পোলের গোড়া এলাকায় আজ সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুলতানা আক্তার (১৯) উপজেলার পূর্ব শোশালিয়া কাঠিয়া বাড়ী এলাকার মোহাম্মদ সোহাগের স্ত্রী। তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। নিহত অটোরিকশাচালক ইদ্রিস মিয়া (৪৫) একই এলাকার আব্দুল আজিজের ছেলে। আহত সালেহা আক্তার (৬০) একই এলাকার মনির হোসেনের স্ত্রী ও নিহত সুলতানা আক্তারের মা।

স্থানীয় সূত্রে জানা যায়, গর্ভবতী হওয়ায় গৃহবধূ সুলতানা আক্তার কয়েকদিন আগে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি দশঘড়িয়ায় আসেন। বুধবার সকালে মা সালেহা আক্তারকে নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশাযোগে চাটখিল হাসপাতালের উদ্দেশে রওনা দেন। তাদের বহনকারী রিকশাটি রামগঞ্জ-চৌমুহনী আঞ্চলিক সড়কের ১১নং পোলের গোড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ইটবাহী একটি হ্যান্ড ট্রাক্টর রিকশাটিকে সামনের দিক থেকে চাপা দেয়। এতে রিকশাটি উল্টে সড়কের পাশে ছিটকে পড়লে রিকশায় থাকা সুলতানা আক্তার ও চালক ইদ্রিস ঘটনাস্থলে নিহত হন এবং সুলতানার মা সালেহা আক্তার গুরুতর আহত হন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। আহত সালেহা আক্তারকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় চালক পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে হ্যান্ড ট্রাক্টরটি জব্দ করা হয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম