নতুন বছরের বই পাঠিয়ে স্কুলে ফেরা হলো না দুই প্রাথমিক শিক্ষকের

বরিশাল প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০২০, ২০:০১আপডেট : ২৩ ডিসেম্বর ২০২০, ২০:০৩

বরিশাল

নতুন বছর উপলক্ষে শিক্ষার্থীদের জন্য উপজেলা শিক্ষা অফিস থেকে উত্তোলন করেন নতুন বই। এরপর তা ভ্যানযোগে স্কুলে পাঠিয়ে মোটরসাইকেলে স্কুলে রওনা হন বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাংতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল সরদার ও সহকারী শিক্ষক বাসুদেব বিশ্বাস। ভ্যানের নতুন বই স্কুলে পৌঁছালো ঠিকই তবে তারা আর স্কুলে ফিরতে পারলেন না। পথেই একটি বেপরোয়া ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হন দুই শিক্ষক। হাসপাতালে আনতে না আনতেই প্রথমে বাসুদেব বিশ্বাস ও তার চার ঘণ্টা পর প্রধান শিক্ষক বাবুল সরদারের মৃত্যু হয়।

আগৈলঝাড়া থানার ওসি গোলাম ছরোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার (২৩ ডিসেম্বর) জেলার আগৈলঝাড়া-রাজিহার সড়কের বাঘপাড়া নামক স্থানে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষটি ঘটে। এসময় ট্রাকের ধাক্কায় দুই শিক্ষক গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সৈকত জয়ধর সহকারী শিক্ষক বাসুদেব বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। এসময় গুরুতর আহত প্রধান শিক্ষক বাবুল সরদারকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোয়া ৫টার দিকে তিনি মারা যান।

নিহত বাসুদেব বিশ্বাস (৪৫) উপজেলার রাজিহার ইউনিয়নের রামানন্দের আঁক গ্রামের হীরালাল বিশ্বাসের ছেলে। নিহত একই স্কুলের প্রধান শিক্ষক বাবুল সরদার উপজেলার রাজিহার গ্রামের আব্দুল হাকিম সরদারের ছেলে।

ওসি আরও জানান, ঘাতক ট্রাক ও চালককে আটকে পুলিশে অভিযান অব্যাহত রয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম