দেশের ৬টি আঞ্চলিক কার্যালয়ে ই-পাসপোর্ট সেবা কার্যক্রম উদ্বোধন

খাগড়াছড়ি প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০২০, ১৬:৪৭আপডেট : ২৪ ডিসেম্বর ২০২০, ১৭:৪৭

খাগড়াছড়িতে ৬ জেলায় ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।





খাগড়াছড়িসহ দেশের ৬টি আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে ই-পাসপোর্ট সেবা কার্যক্রম উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি। বৃহষ্পতিবার খাগড়াছড়ি সদরের হাসপাতাল সড়কস্থ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়।
খাগড়াছড়ি ছাড়াও ভার্চুয়াল মাধ্যমে রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, নারায়ণগঞ্জ ও চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের ই-পাসপোর্ট সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি বলেন, ২০০৮ সালে জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণা করেছিলেন। ডিজিটাল বাংলাদেশ গড়ার মধ্যে ই-পাসপোর্ট কার্যক্রম একটি। ই-পাসপোর্ট করার ক্ষেত্রে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম এবং সারা বিশ্বের মধ্যে ১১৯ তম। ই-পাসপোর্ট যেন বিশ্বমানের হয় সে লক্ষ্য নিয়ে সরকার কাজ করেছে। ই-পাসপোর্ট সারা বিশ্বে বিশ্বাসযোগ্য, নিরাপদ। এই পাসপোর্ট ইস্যু করা হবে ১০ বছরের জন্য। ই-পাসপোর্ট পেতে যাতে হয়রানির শিকার হতে না হয়, সে বিষয়ে নজর রাখার জন্য সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করেন মন্ত্রী।
তিনি আরও বলেন, ই-পাসপোর্টের জন্য ঘরে বসে আবেদন করা যাবে। পরবর্তীতে ফিঙ্গার প্রিন্ট, আইরিশ অফিসে গিয়ে আসতে হবে। ই-পাসপোর্টের পাশাপাশি এমআরপি পাসপোর্টও ব্যবহৃত হবে।
পার্বত্য শান্তি চুক্তি বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চুক্তির কিছু কিছু বিষয় অসম্পূর্ণ রয়েছে। এ ব্যাপারে কাজ চলছে। আমরা আর এই এলাকায় রক্তপাত চাই না। দেশ অনেক এগিয়েছে, নতুন নতুন সম্ভাবনার সৃষ্টি হচ্ছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের এই বাংলাদেশে কোনও অংশ অন্ধকারে থাকবে প্রধানমন্ত্রী তা কখনও চিন্তা করেন না।
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নারায়ণগঞ্জ থেকে বক্তব্য রাখেন শামীম ওসমান এমপি।
অনুষ্ঠানে উপজাতীয় শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, বাসন্তী চাকমা এমপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. শহীদুজ্জামান, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল আয়ুব চৌধুরীসহ জেলার ঊর্ধ্বতন সামরিক, বেসামরিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী বিকালে জেলা প্রশাসক কার্যালয়ে জেলার আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় যোগ দেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম