ঝিনাইগাতীতে ৫০ ভূমিহীন পরিবার পাচ্ছে পাকা ঘর

শেরপুর প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০২০, ১৯:২৯আপডেট : ২৪ ডিসেম্বর ২০২০, ১৯:২৯

ভূমিহীন পরিবারের জন্য নির্মিত ঘর মুজিববর্ষ উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতীতে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৫০ ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য সরকারি খাস জমিতে ঘর নির্মাণের কাজ চলছে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) গৃহনির্মাণ কর্মসূচি প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ।

এ সময় উপস্থিত ছিলেন– উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আব্দুল মান্নান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঝিনাইগাতী উপজেলার বাকাকুড়া, জরাকুড়া, হলদিগ্রাম ও গজারীকুড়া গ্রামে ৫০ ভূমিহীন ও গৃহহীনকে দুই শতাংশ জমি দিয়ে ঘর তৈরি করে দেওয়া হচ্ছে। দুই কক্ষবিশিষ্ট প্রতিটি আধাপাকা ঘরের নির্মাণব্যয় হচ্ছে এক লাখ ৭১ হাজার টাকা। সবগুলো বাড়ি সরকার নির্ধারিত একই নকশায় হচ্ছে। রান্নাঘর, সংযুক্ত টয়লেটসহ অন্যান্য সুবিধা থাকছে এসব বাড়িতে। গৃহনির্মাণের এই কাজ তদারকি করছে উপজেলা প্রশাসন।

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কমকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ বলেন, ‘মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এ উপজেলায় ৫০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য গৃহনির্মাণ কাজ চলছে। আগামী ১৫ জানুয়ারির মধ্যে কাজ সম্পন্ন করে হস্তান্তর করা হবে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের