দিনাজপুরের নবাবগঞ্জে বাড়ির প্রধান ফটকের ছাদ ধসে পড়ে তার নিচে চাপা পড়ে রেজিয়া বেগম (৬৫) নামের এক বৃদ্ধ মহিলার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের পুটিহারা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। মৃত রেজিয়া বেগম ওই গ্রামের মৃত বাচ্ছা মিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির সামনের প্রধান ফটকের ছাদের নিচে বসে নারিকেল গাছ পরিষ্কার দেখছিল রেজিয়া বেগম। এসময় নারিকেল গাছের একটি ডাল ওই ছাদের ওপর পড়লে ছাদটি ধসে পড়ে ঘটনাস্থলেই রেজিয়া বেগমের মৃত্যু হয়।
নবাবগঞ্জ থানার ওসি অশোক কুমার চৌহান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ দায়ের করেনি, অভিযোগ দায়ের করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।








