সিলেটে পরিবহন ধর্মঘটের তৃতীয় দিনে সড়কে ছিল যানবাহন

সিলেট প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০২০, ২২:৫৬আপডেট : ২৪ ডিসেম্বর ২০২০, ২৩:১৫

সিলেটে পরিবহন শ্রমিকদের ধর্মঘট চললেও তৃতীয় দিনে রাস্তা ছিল যানবাহন

সিলেটের পাথর কোয়ারিগুলো খুলে দেওয়ার দাবিতে বিভাগের চার জেলায় তৃতীয় দিনের মতো ৭২ ঘণ্টার টানা পরিবহন ধর্মঘট চলছে। ধর্মঘটের তৃতীয় দিন বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সিলেটের সঙ্গে সারাদেশের দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকলে সিলেটে ঢিলেঢালা ভাবে পালিত হচ্ছে পরিবহন ধর্মঘট।

পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের সমর্থনে সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ-কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ও শ্রমিক সংগঠনের আহ্বানে গত মঙ্গলবার সকাল ছয়টা থেকে শ্রমিকেরা এই ধর্মঘট পালন করছেন। ধর্মঘটের কারণে দূরপাল্লার যানবাহন না পেয়ে গন্তব্যে যেতে পারেননি অনেকে।

যাত্রীরা বলছেন, ধর্মঘট ও কর্মবিরতিকে পুঁজি করে রিকশাচালক ও অ্যাপের মাধ্যমে মোটরসাইকেলচালকেরা অতিরিক্ত মুনাফা লুটে নিচ্ছেন। 

ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, সাধারণ মানুষকে জিম্মি করে পাথর উত্তোলনের মতো পরিবেশবিনাশী কাজের অনুমতি আদায় করতে চাচ্ছে সুবিধাভোগীরা। তারা এ ব্যাপারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ-কাভার্ড ভ্যান মালিক ঐক্য পরিষদ ও সিলেট জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি গোলাম হাদী ছয়ফুল বলেন, পাথর উত্তোলন বন্ধ থাকায় সিলেটের ট্রাক মালিকরা গভীর সংকটে পড়েছেন। এ ছাড়া জাফলং ও গোয়াইনঘাট সড়কে বাস-অটোরিকশার যাত্রীও অনেক কমে গেছে। ফলে সবাই ক্ষুব্ধ। তাই পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে আন্দোলনে সব পরিবহনের শ্রমিক-মালিকরা সম্পৃক্ত হয়েছেন।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী