মূলধারায় ফেরাতে টেকনাফে হিজড়াদের সেলাই প্রশিক্ষণ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০২০, ০২:৪৩আপডেট : ২৫ ডিসেম্বর ২০২০, ০২:৫১

মূলধারায় ফেরাতে কক্সবাজারে দেওয়া হয় হিজড়াদের সেলাই প্রশিক্ষণ। এরপর তাদের পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে কক্সবাজারের টেকনাফে সপ্তাহব্যাপী হিজড়াদের প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সমাপ্ত হয়েছে। জীবন মান উন্নয়নের লক্ষ্যে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ৪০ হিজড়াকে আধুনিক দর্জি বিজ্ঞান (টেইলারিং) প্রশিক্ষণ দেওয়া হয়।

সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, বিশেষ অতিথি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি এবং অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. শওকত ইসলাম। এসময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিফাত বিন রহমান প্রমুখ। 

চেয়ারম্যান নুরুল আলম বলেন, ‘হিজড়ারা আমাদের সমাজেরই অংশ। তাদের আপনারা অবহেলা করবেন না। আমরা তাদের সমাজের মূল ধারায় ফিরিয়ে আনতে চাই। তারা আমাদেরই একজন।’

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘প্রশিক্ষণের ফলে হিজড়ারা নিজ প্রচেষ্টায় ঘুরে দাঁড়াবে। ভবিষ্যতে হিজড়াদের ঘুরে দাঁড়ানোর জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে।’

ইউএনও মো. সাইফুল ইসলাম বলেন, ‘হিজড়া (তৃতীয় লিঙ্গ) জনগোষ্ঠীরা যাতে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন না হয়, সে লক্ষ্যে তাদেরকে স্বাবলম্বী করে তোলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে প্রধানমন্ত্রীর নানামুখী উদ্যোগের কারণে এই জনগোষ্ঠী অন্ধকারজগৎ ফেলে তারা হাঁটতে শিখছেন আলোর পথে। চেষ্টা করছেন স্বাবলম্বী হয়ে উঠতে। আকাঙ্ক্ষা তাদের একটাই, ঘৃণা নয়; সমাজের আর দশজন মানুষ তাদের দেখুক ভালোবাসার চোখে।’

অনুষ্ঠান শেষে ৪০ জন হিজড়া (তৃতীয় লিঙ্গেদের) সনদ ও কম্বলসহ সেলাই সামগ্রী বিতরণ করা হয়। এর আগে গত ২৪ দিন আধুনিক দর্জি বিজ্ঞান (টেইলারিং) প্রশিক্ষণে অংশ নেয় ৪০ জন হিজড়া সদস্য।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম