করাত কল ফেলে পালালো মালিকরা!

মোংলা প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০২০, ১৭:৫১আপডেট : ২৬ ডিসেম্বর ২০২০, ১৭:৫৬

করাত কল খুলে নেওয়া হচ্ছে

সুন্দরবনের ১০ কিলোমিটারের মধ্যে করাত কল স্থাপন করার অভিযোগে অভিযান চালিয়েছে বনবিভাগ। শনিবার (২৬ ডিসেম্বর) দুপুরে মোংলা উপজেলার মোল্লারহাটে এ অভিযান চালানো হয়।  এসময় অভিযান টের পেয়ে করাত মিলের মালিক আবু বক্কর, সোবাহান মোল্লা ও মহসিন মোসাল্লি পালিয়ে যান।

এ তথ্য জানিয়ে পূর্ব সুন্দরবনের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. এনামুল হক বলেন, পালিয়ে যাওয়া তিন করাত কলের মালিক দীর্ঘদিন ধরে বিনা লাইন্সেসে অবৈধভাবে মিল চালাচ্ছিলেন। তার ওপর তারা সুন্দরবনের ১০ কিলোমিটারের মধ্যে এ কল স্থাপন করেছেন। এ অভিযোগে তাদের বিরুদ্ধে বন আইনে মামলা করা হচ্ছে। এদিকে অভিযানের সময় করাত কলের মালিকরা পালিয়ে গেলে মিলের ব্লেডসহ যন্ত্রাংশ খুলে নিয়ে এসেছেন বলে জানিয়েছেন সহকারী বন সংরক্ষক। 

অভিযানের সময় তার সঙ্গে ছিলেন মোংলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার ও চাঁদপাই স্টেশন কর্মকর্তা মো. ওবায়দুল্লা।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম