দিনাজপুরে সংরক্ষণ করা যাবে দেড় লাখ ডোজ ভ্যাকসিন

বিপুল সরকার সানি, দিনাজপুর
২৬ ডিসেম্বর ২০২০, ২৩:২১আপডেট : ২৬ ডিসেম্বর ২০২০, ২৩:৩১

দিনাজপুরে সংরক্ষণ করা যাবে দেড় লাখ ডোজ ভ্যাকসিন

নানান সংকটের মধ্যেও সুখবর দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। আগামী জানুয়ারির শেষের দিকে অথবা ফেব্রুয়ারির প্রথম দিকেই জেলায় আসছে করোনার ভ্যাকসিন। নতুন করে ফ্রিজিং ব্যবস্থা করা না হলেও দিনাজপুর জেলায় তাৎক্ষণিকভাবে প্রায় দেড় লাখ ডোজ ভ্যাকসিন সংরক্ষণ করার মতো ব্যবস্থা রয়েছে।

বিষয়টি জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস। তিনি বলেন, এখন পর্যন্ত প্রাথমিকভাবে গুরুত্ব দিয়ে করোনার টিকা দেওয়ার জন্য যাদের তালিকা করা হয়েছে তাদের সংখ্যা প্রায় দেড় লাখ। এর মধ্যে জ্যেষ্ঠ নাগরিক, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, পুলিশের কর্মকর্তা-সদস্য, সাংবাদিকসহ বিভিন্ন জনের সম্ভাব্য তালিকা করা হয়েছে। এই সংখ্যাটিও প্রায় লাখ দেড়েক।

তিনি বলেন, দিনাজপুর জেলায় একটি মেডিকেল কলেজ হাসপাতাল, একটি জেনারেল হাসপাতাল, ১৩টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন ভ্যাকসিন রাখার জন্য যেসব ফ্রিজ ও কক্ষ রয়েছে সেগুলোতে কমপক্ষে দেড় লাখ ডোজ নতুন ভ্যাকসিন রাখা যাবে। ফলে আপাতত করোনার ভ্যাকসিন সংরক্ষণ নিয়ে আমাদের দুশ্চিন্তা করতে হবে না। আর ভ্যাকসিন আসার সাথে সাথেই আমরা নির্দেশনা মোতাবেক তা বিতরণের ব্যবস্থা করবো। এছাড়া করোনার ভ্যাকসিন প্রয়োগের জন্য জেলার প্রায় সাড়ে ৩শ’র মতো স্বাস্থ্য সহকারী প্রস্তুত রয়েছেন। ভ্যাকসিন প্রাপ্তির পরপরই প্রয়োগ, কলা-কৌশল ও পার্শ্ব প্রতিক্রিয়ার ব্যাপারে একদিনের জেলা ও উপজেলা অবহিতকরণ সভা করেই ভ্যাকসিন প্রয়োগ করা যাবে বলে জানান তিনি।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক