কুমিল্লা বোর্ডে জেএসসিতে পাসের হার ৯২.৫১

কুমিল্লা প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০১৫, ১৩:৫৬আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৫, ১৫:১১

কুমিল্লা কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ২০১৫ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার (জেএসসি) ফলাফল প্রকাশ হয়েছে। এ বছর পাসের হার শতকরা ৯২ দশমিক ৫১ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৭শ’ ৪৭ জন।
এ বছর কুমিল্লা বোর্ডের ৬ জেলার ১ হাজার ৮শ’ ৩৯টি স্কুল থেকে ২ লাখ ৪১ হাজার ৫শ’ ৪১ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয় ২ লাখ ২৩ হাজার ৪শ’ ৫৩ জন। বালক পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ২ হাজার ১শ’ ৬ জন। উত্তীর্ণ হয় ৯৫ হাজার ২শ’ ৫৯ জন। বালকদের পাসের হার ৯৩ দশমিক ২৯ ভাগ। বালকদের মধ্যে জিপিএ- ৫ পেয়েছে ৮ হাজার ৮২ জন। বালিকা পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৩৯ হাজার ৪শ’ ৩৫ জন। উত্তীর্ণ হয় ১ লাখ ২৮ হাজার ১শ’ ৯৪ জন। পাসের হার ৯১দশমিক ৯৪ ভাগ। জিপিএ প্রাপ্তের সংখ্যা ১২ হাজার ৬ শত ৬৫ জন। বোর্ডের আওতাধীন ১ হাজার ৮শ’ ৩৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৪শ’ ৪৫টি প্রতিষ্ঠান শতভাগ পাস করেছে।
কুমিল্লায় প্রাথমিক সমাপনী পরীক্ষায় পাসের হার ৯৯.২৬ ভাগ
কুমিল্লা জেলা প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরীক্ষার ফলাফলে গড় পাসের হার শতকরা ৯৯ দশমিক ২৬ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ১শ’ ৬৮ জন। জিপিএ-৫ প্রাপ্ত বালকের সংখ্যা ৬ হাজার ৯শ’ ১ জন এবং বালিকার সংখ্যা ৯ হাজার ২শ’ ৬৭ জন। জেলায় সর্বোচ্চ শতভাগ পাস করেছে বুড়িচং উপজেলার শিক্ষার্থীরা। সর্বনিম্ন পাসের হার মনোহরগঞ্জ উপজেলায়। এই উপজেলায় পাসের হার শতকরা ৯৫ দশমিক ৯৭ ভাগ। জেলার ৪ হাজার ৬শ’ ৮৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ লাখ ২০ হাজার ৮শ’ ৮৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ১ লাখ ১৯ হাজার ৯শ’ ৯৪জন উত্তীর্ণ হয়।
/আরএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম