পুলিশকে ধাক্কা দিয়ে পালালো আসামি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০২০, ১৮:৪৯আপডেট : ২৭ ডিসেম্বর ২০২০, ১৮:৫৩

ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আটকের সময় পুলিশকে ধাক্কা মেরে পালিয়ে গেছে গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামি। তার নাম মো. পলাশ (৩০)। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলা সদরের আমতলী বাজারে এ ঘটনা ঘটে। এরপর চেষ্টা অব্যাহত থাকলেও এখনও পলাশের দেখা পায়নি পুলিশ।

পলাতক পলাশ উপজেলার আবদুল্লাহপুর গ্রামের হোসেন আহমেদের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পালিয়ে যাওয়া পলাশ আদালতে তার স্ত্রীর দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলার গ্রেফতারি পরোয়ানার আসামি।
গতকাল শনিবার রাত ৮টার দিকে পলাশকে আমতলী বাজারের একটি ওয়ার্কশপে বসে থাকতে দেখে বিজয়নগর থানার এসআই গোলাম জিলানী তাকে গ্রেফতারের চেষ্টা করলে সে পুলিশকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
এসআই গোলাম জিলানী বলেন, পলাশকে ধরে ফেললে সে তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। খবর পেয়ে থানা থেকে একাধিক পুলিশ এলেও তাকে খুঁজে পাওয়া যায়নি।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান বলেন, পালিয়ে যাওয়া পলাশকে গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি