মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, ছাত্রলীগ নেতা নিহত

বগুড়া প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০২০, ১০:১৪আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ১০:১৪

নূর ইসলাম রকি

বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় নূর ইসলাম রকি (২২) নামে ছাত্রলীগের এক নেতা নিহত হয়েছেন। রবিবার (২৭ ডিসেম্বর) রাতে উপজেলার পন্ডিতপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সরকারি আজিজুল হক কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুর রউফ এ তথ্য দিয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, রকি বগুড়া নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের শশীনগর গ্রামের আবদুস সালামের ছেলে। তিনি সরকারি আজিজুল হক কলেজে ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। রবিবার রাত সাড়ে ৯টার দিকে রকি পন্ডিতপুকুর বাজার এলাকায় চা পান শেষে এক বন্ধুর মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিয়ে
পালিয়ে যায়। মোটরসাইকেলে থেকে ছিটকে পড়ে রকি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে রকি মারা যান। অল্পের জন্য তার বন্ধু বেঁচে গেছেন।
কলেজ শাখার সাধারণ সম্পাদক আবদুর রউফ জানান, রাতেই রকির মৃতদেহ বাড়িতে নেওয়া হয়েছে। সোমবার বেলা ১১টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। নন্দীগ্রাম থানার ওসি কামরুল ইসলাম ফোন না ধরায় এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম