হেরে যাওয়ায় ইভিএম ছিনতাই

রাজশাহী প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০২০, ০১:৪৩আপডেট : ২৯ ডিসেম্বর ২০২০, ০১:৪৬

ইভিএম (ফাইল ছবি)

রাজশাহীর কাটাখালী পৌরসভা ৮ নম্বর ওয়ার্ডে চর শ্যামপুর এলাকায় হামলা চালিয়ে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাচনি ফল ঘোষণার পর ইউসুফ মেমোরিয়াল কেজি স্কুলে হামলা চালিয়ে নারী বুথের একটি ইভিএম মেশিন ছিনিয়ে নিয়ে যায় একজন কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা।

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে তাদের সংঘর্ষ হলে ইটের আঘাতে দুই পুলিশ আহত হন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। সাড়ে রাত ৯ টার দিকে পুলিশ আজিজুলের মোড় এলাকা থেকে খোয়া যাওয়া ইভিএম উদ্ধার করে।

কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, কাউন্সিলর প্রার্থী আব্দুল লতিফের সমর্থকরা হামলা করে কেন্দ্রে ভাঙচুর চালায়। এসময় বাধা দিতে গেলে তারা পুলিশের ওপর ইটপাটকেল ছোড়ে। তাদের ইটের আঘাতে দুই পুলিশ আহত হন। তাদের প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

ওসি জিল্লুর রহমান আরও বলেন, হামলাকারীরা যাওয়ার সময় একটি ইভিএম মেশিন নিয়ে যায়। পরে অভিযান চালিয়ে আজিজুলের মোড় এলাকায় রাস্তার পাশে সেটি পাওয়া যায়। হামলাকারীরা সেখানে মেশিনটি ফেলে গিয়েছিল।

পবা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার শহীদুল ইসলাম বলেন, ৮ নম্বর ওয়ার্ডে ডালিম প্রতীক নিয়ে আব্দুল মজিদ ৫৯৩ ভোট পান। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল লতিফ উটপাখি প্রতীক নিয়ে পেয়েছেন ৫৬৮ ভোট। ফল ঘোষণার পর আব্দুল লতিফের সমর্থকরা এ হামলা চালায়।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম