রাজশাহীতে নতুন সিভিল সার্জন এলে ঠিক হবে ভ্যাকসিনের চাহিদা

রাজশাহী প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০২০, ০২:২১আপডেট : ২৯ ডিসেম্বর ২০২০, ০২:২৩

রাজশাহীতে নতুন সিভিল সার্জন এলে ঠিক হবে ভ্যাকসিনের চাহিদা





মহামারি সামাল দিতে জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির শুরুতে দেশে আসতে পারে করোনাভাইরাসের ভ্যাকসিন। রবিবার স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানানোর পর দেশের সব জেলায় ভ্যাকসিনের চাহিদা জানাতে বার্তা দিয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে কারা এই ভ্যাকসিন পাবেন সে বিষয়টিও স্পষ্ট করেছে সরকার। তবে কেন্দ্র জানতে চাইলেও এখনও এ বিষয়ে প্রস্তুতি নেয়নি রাজশাহীর সিভিল সার্জন অফিস। জেলার দায়িত্বে থাকা সিভিল সার্জনের পদোন্নতি হওয়ায় নতুন একজন সিভিল সার্জনের অপেক্ষায় আছে রাজশাহীর স্বাস্থ্য বিভাগ। সে দায়িত্বে নতুন কেউ আসার পরে হবে ভ্যাকসিনের পরিমাণ নির্ধারণের কাজ। সিভিল সার্জেনের অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

করোনা ভ্যাকসিনের চাহিদা নির্ধারণের বিষয়ে রাজশাহী জেলা সিভিল সার্জন অফিসের পরিকল্পনার বিষয়ে জানতে চাইলে সিভিল সার্জনের দায়িত্বে এতদিন থাকা ডা. এনামুল হক জানান, বর্তমানে তিনি রাজশাহীর সিভিল সার্জন পদে নেই। অন্য একজন সিভিল সার্জন আসবেন। ফলে তিনি এই তথ্য দিতে পারবেন না।
এ বিষয়ে রাজশাহী জেলা সির্ভিল সার্জন অফিসের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. রাজিউল হক জানান, বর্তমান সিভিল সার্জন পদন্নতি নিয়ে ঢাকায় আছেন। এখানে নতুন সিভিল সার্জন আসবেন। আর ভ্যাকসিন বিষয়ে কেন্দ্রের নির্দেশনার বাইরে জেলা পর্যায়ে এখনও কোনও পরিকল্পনা নেওয়া হয়নি। তারা সভা করে পরিকল্পনা নেবেন। আর এ সভা সম্ভবত নতুন সিভিল সার্জন যোগ দেওয়ার পরে হবে।
এ বিষয়ে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের উপ-পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. হাবিবুল আহসান তালুকদার জানান, করোনা ভ্যাকসিন ফেব্রুয়ারিতে আসার কথা রয়েছে। মন্ত্রণালয় থেকে তাদেরকে পরিকল্পনা নিতে বলা হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসককে সভাপতি করে সিভিল সার্জনদের নিয়ে ভ্যাকসিন কমিটি গঠন করা হয়েছে। তারা পরিকল্পনা নিয়ে তাদের চাহিদা মন্ত্রণালয়ে পাঠাবে।
তিনি আরও জানান, তাদের প্রস্তুতি নিতে বলা হয়েছে। সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়া হবে। তবে এমন হতে পারে ইপিআর কার্যক্রমের যে চেইন আছে, সেই ভাবেই ভ্যাকসিন কার্যক্রম পরিচালনা করা হবে।
এ বিষয়ে রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল জানান, করোনার ভ্যাকসিন বিষয়ে এখনও তেমন কোনও পরিকল্পনা নেওয়া হয়নি। এ বিষয়ে যে কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটির সভা সামনে কয়েকদিনের মধ্যে অনুষ্ঠিত হবে। এরপরই পরিকল্পনা নেওয়া হবে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম