জামায়াতের ১৯ নেতাকর্মী আটক

নীলফামারী প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০২০, ১৭:৪২আপডেট : ২৯ ডিসেম্বর ২০২০, ১৭:৪২

আব্দুল আজিজ নীলফামারীতে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠকের অভিযোগে জামায়াতের উপজেলা নায়েবে আমির আব্দুল আজিজসহ (৫৪) ১৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের নগরবন জামে মসজিদ থেকে তাদের আটক করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, আজ সকালে বিভিন্ন এলাকা থেকে এসে গোড়গ্রাম ইউনিয়নের নগরবন জামে মসজিদে একত্রিত হন জামায়াতের এই নেতাকর্মীরা। এ সময় সদর উপজেলা জামায়াতের নায়েবে আমির ও টুপামারী ইউনিয়নের সুখধন গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আব্দুল আজিজের নেতৃত্বে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করার সময় ১৯ নেতাকর্মীকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি ঢের পেয়ে দুইজন পালিয়ে যায়। তাদের মধ্যে, গোড়গ্রাম ইউনিয়ন জামায়াতের সভাপতি ওই ইউনিয়নের মাঝাপাড়া গ্রামের মন্তেজ আলীর ছেলে হুমায়ুন কবির (৩২), একই ইউনিয়নের জামায়াতের সেক্রেটারি কির্তনীয়াপাড়া নগরবন গ্রামের হোসেন আলীর ছেলে রশিদুল দেওয়ান রয়েছেন। অন্যদের মধ্যে ১০ জন জামায়াতের সক্রিয় সদস্য ও ছয় জন সমর্থক রয়েছেন।

ওসি আব্দুর রউফ বলেন, ‘সকালে ওই মসজিদের ভেতরে বসে গোপন বৈঠক করছিলেন তারা। তাদের ব্যবহৃত আটটি মোটরসাইকেল, চারটি বাইসাইকেল, ১২টি মোবাইল ফোন, জিহাদি বই, লিফলেট ও চাঁদা আদায়ের রশিদসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়।’

নীলফামারী অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মুক্তারুজ্জামান জানান, ‘তাদের বিরুদ্ধে সদর থানার উপপরিদর্শক শাহারুল ইসলাম বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। তাদের আজ বিকালে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পঠানো হবে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম