বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৯ ডিসেম্বর ২০২০, ১৮:০২আপডেট : ২৯ ডিসেম্বর ২০২০, ১৮:১৬

চট্টগ্রাম চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট এলাকার বড়মিয়া গলির ঠান্ডা ফকিরের বাড়ি থেকে মেহেরুননেসা (১৭) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে যাওয়া ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

মেহেরুননেসা ওই এলাকার জানে আলমের মেয়ে।

নজরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মেহেরুননেসার মরদেহ উদ্ধার করি। তার পরিবারের লোকজন জানিয়েছে, মেহেরুননেসা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাস্থলে গিয়ে আমরা বাসার ফ্যানের সঙ্গে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় পাই। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম