চলন্ত ট্রেনের সামনে সিএনজি: নিহত ১, আহত ৩

কুমিল্লা প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০২০, ১১:০৭আপডেট : ৩০ ডিসেম্বর ২০২০, ১১:০৮

দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজি অটোরিকশা কুমিল্লার শাসনগাছা রেলক্রসিংয়ে কনটেইনারবাহী ট্রেনের ধাক্কায় সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন জন। বুধবার (৩০ ডিসেম্বর) সকাল পৌনে ৭টায় অটোরিকশাটি চলন্ত ট্রেনের সামনে চলে আসলে এ দুর্ঘটনা ঘটে। কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা মো. ইসমাইল হোসেন সিরাজী এ তথ্য নিশ্চিত করেন।  

জানা গেছে, শহরে প্রবেশের পথে একটি সিএনজি অটোরিকশা শাসনগাছা রেলওয়ে লেভেল ক্রসিং অতিক্রম করার সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী কনটেইনার (মালবাহী) ট্রেনের মুখে পড়লে তা প্রায় ১০০ মিটার দূরে নিয়ে যায়। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় সিএনজি চালক ও তিন যাত্রীকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান সিএনজি যাত্রী ফরিদ মুন্সী (৭০) নামে একজনকে মৃত ঘোষণা করা হয়। আহতরা হলেন– নিহতের স্ত্রী পেয়ারা বেগম (৫৫) ও মেয়ে আঁখি আক্তার (১৬) ও ভাগনে সিএনজি চালক রাকিবুল (৩০)।

জানা যায়, নিহত ফরিদ মুন্সী হাসপাতালে পরীক্ষা ও ডাক্তার দেখানোর জন্য কুমিল্লায় আসছিলেন। তার বাড়ি জেলার দেবিদ্বার উপজেলার গজারিয়া গ্রামে।

মো. ইসমাইল হোসেন সিরাজী বলেন, ‘দ্রুত স্থানীয় লোকজনের সহযোগিতায় আমরা আহত চার জনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। নিহতরা ডাক্তার দেখানোর জন্য দেবিদ্বার থেকে কুমিল্লায় আসেন। দুর্ঘটনার পর পুলিশ দুমড়ে মুচড়ে যাওয়া সিএনজিটি সরিয়ে নেয় এবং ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।’

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম