চট্টগ্রাম নেভাল একাডেমিতে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩০ ডিসেম্বর ২০২০, ১২:৪৮আপডেট : ৩০ ডিসেম্বর ২০২০, ১৩:০১

এবার ৩১ জন মিডশিপম্যান ও ৩২ জন ডাইরেক্ট এন্ট্রি অফিসারসহ মোট ৬৩ জন কমিশন লাভ করেন চট্টগ্রামের নেভাল একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে মিডশিপম্যান ২০১৮/এ এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার ২০২০/বি ব্যাচের নবীন কর্মকর্তাদের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ। বুধবার (৩০ ডিসেম্বর) সকালে নেভাল ঘাঁটিতে অনুষ্ঠিত এ কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জানা গেছে, এবার ৩১ জন মিডশিপম্যান ও ৩২ জন ডাইরেক্ট এন্ট্রি অফিসারসহ মোট ৬৩ জন কমিশন লাভ করেন। তাদের মধ্যে তিন জন নারী মিডশিপম্যান ও ছয় জন ডাইরেক্ট এন্ট্রি অফিসার রয়েছেন। এবার মিডশিপম্যান হিসেবে সেরা চৌকস ক্যাডার হিসেবে সোর্ড আব অনার পান ২০১৮/এ ব্যাচের মেহরাব হোসেন অমি। এছাড়া হামিদ হোসেন আদনান প্রশিক্ষণে দ্বিতীয় সর্বোচ্চ মান অর্জনকারী হিসেবে নৌপ্রধান স্বর্ণপদক এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার ২০২০/বি ব্যাচের অ্যাক্টিং সাব-লেফটেন্যান্ট মো. ফরিদুর রহমান খান শ্রেষ্ঠ ফলাফল অর্জনকারী হিসেবে বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্বর্ণপদক লাভ করেন। এ সময় নৌ, বিমান ও সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তারা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষা সমাপনী ব্যাচের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম নেভাল একাডেমিতে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল এম শাহীন ইকবাল অনুষ্ঠানে উপস্থিত থেকে গার্ড অব অনার নেন। এরপর সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠানে সংযুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম