জেলা ম্যাজিস্ট্রেটের আদালত বর্জনের সিদ্ধান্ত আইনজীবীদের

দিনাজপুর প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০২০, ১৮:১২আপডেট : ৩০ ডিসেম্বর ২০২০, ১৮:১২

জেলা আইনজীবী সমিতির বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয় দিনাজপুর জেলা ম্যাজিস্ট্রেটের অধীন আদালতসহ সব নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত বর্জনের সিদ্ধান্ত নিয়েছে দিনাজপুর জেলা আইনজীবী সমিতি। আইনজীবীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণসহ বিভিন্ন অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে দিনাজপুর জেলা আইনজীবী সমিতির বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জানানো হয়, দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ মাহমুদ আইনানুগ আদেশ দেন না। বরং তিনি আইনজীবীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং কথায় কথায় মামলা খারিজ করে দেন। বিষয়টি নিয়ে জেলা ম্যাজিস্ট্রেট অর্থাৎ জেলা প্রশাসকের সঙ্গে কথা বলা হলেও কোনও সুরাহা হয়নি। তাই আইনজীবীরা বাধ্য হয়েই তার অধীনস্থ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত এবং সব নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত (ক, খ, গ ও ঘ) বর্জনের সিদ্ধান্ত নেন। একই সঙ্গে আগামী সাত দিনের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অপসারণ চান আইনজীবীরা। তা না হলে জেলা ম্যাজিস্ট্রেটকে বর্জন করা হবে বলেও জানান তারা।

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাজাহারুল ইসলাম সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন– জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাজী সাইফুল ইসলাম, জেলা জজ আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট শামসুর রহমান পারভেজ, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি অ্যাডভোকেট শাহ দোরখ শান এডমিরাল, অ্যাডভোকেট সাথী দাস, অ্যাডভোকেট অনিমেশ রায়, অ্যাডভোকেট আব্দুল হালিম, অ্যাডভোকেট হযরত আলী বেলাল প্রমুখ।

এ ব্যাপারে জানতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বলেন, ‘তাদের সিদ্ধান্তের বিষয়টি আমি আপনার মাধ্যমে জানলাম। আদালতের বিষয়গুলো সঠিকভাবে জানালে বা কোন মামলা আইনানুগ হয়নি তা সঠিকভাবে জানালে বিষয়টি দেখা যেতে পারে। তাছাড়া উচ্চ আদালত তো রয়েছেই। আদালতের নথি না দেখা পর্যন্ত ওই মামলার সিদ্ধান্তর ব্যাপারে কিছু বলা যাবে না।’ 

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম