সিলেটে শ্রমিক নিহতের ঘটনায় মামলা, গ্রেফতার ১

সিলেট প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০২০, ১৮:২০আপডেট : ৩০ ডিসেম্বর ২০২০, ১৮:৪২

সিলেট

দীর্ঘদিন থেকে সিলেটের পাথর কোয়ারিগুলো বন্ধ রয়েছে। বন্ধ থাকার পরেও কোয়ারির মালিক শ্রমিকদের দিয়ে পাথর উত্তোলন করে যাচ্ছেন। সিলেটের কোম্পানি বন্ধ থাকা কোয়ারিতে পাথর উত্তোলন কাজে নিয়োজিত কংস বিশ্বাস (৪০) নামের এক শ্রমিক নিহতের ঘটনায় থানায় মামলা হয়েছে।

এদিকে পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি বাদল সিংহ (৩২) নামের এক যুবককে গ্রেফতার করেছে। সে কোম্পানীগঞ্জের মাঝেরগাঁও গ্রামের কালা সিংহের ছেলে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাতে নিহত কংস বিশ্বাসের স্ত্রী বাসন্তী বিশ্বাস হত্যার অভিযোগ এনে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলায় ৩ জন এজাহার নামীয় ও ৫-৬জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। নিহত কংস সিংহ কোম্পানীগঞ্জের পূর্ব ইসলামপুরের জীবনপুর গ্রামের মৃত গোপাল বিশ্বাসের ছেলে।

বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুল জাহান কাজল। তিনি জানান, নিহত কংস বিশ্বাসের স্ত্রী হত্যার অভিযোগ এনে থানায় এজাহার দায়ের করেছেন। এজাহারে ৩ জনের নাম উল্লেখ করে এবং ৫-৬জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেছেন তিনি। এ মামলার প্রধান আসামমি বাদল সিংহকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতার করার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তিনি জানান, বন্ধ কোয়ারি থেকে অগোচরে পাথর উত্তোলন করার সময় মঙ্গলবার কোম্পানীগঞ্জের উৎমা কোয়ারিতে চাপা পড়ে বাদল সিংহ নিহত হন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের