পলাশে কবরস্থান থেকে ৭ টি কঙ্কাল চুরি!

নরসিংদী প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০২০, ২৩:০৬আপডেট : ৩০ ডিসেম্বর ২০২০, ২৩:৫১

পলাশে কবরস্থান থেকে ৭ টি কঙ্কাল চুরি! নরসিংদীর পলাশ উপজেলায় পৃথক দুটি সামাজিক কবরস্থান থেকে ৭টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাতের আঁধারে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজিরচর গ্রামের কবরস্থান থেকে ৬টি ও একই ইউনিয়নের ইসলামপাড়া গ্রামের আরেকটি কবরস্থান থেকে ১টি কঙ্কাল চুরি করেছে দুর্বৃত্তরা। এ খবর গ্রামবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়।

ঘটনার খবর পেয়ে বুধবার (৩০ ডিসেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিন ও পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুর্বৃত্তরা গভীর রাতে কাজিরচর সামাজিক কবরস্থানে ঢুকে ৭ থেকে ৮টি কবর খনন করে। এরমধ্যে ৬টি কবর থেকে কঙ্কাল চুরি করে নিয়ে যায়। একই সময় পাশের ইসলাম পাড়া গ্রামের সামাজিক কবরস্থান থেকেও একটি কঙ্কাল চুরি হয়।

কাজিরচর গ্রামের স্থানীয় বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, সকালে ফজরের নামাজ পড়ার পর কয়েকজন মুসল্লি কবরস্থান জিয়ারত করতে গেলে সেখানে কয়েকটি কবর খনন করা অবস্থায় দেখতে পান। পরে তারা স্থানীয়দের বিষয়টি জানালে লোকজন সেখানে গিয়ে কঙ্কাল চুরির ঘটনা দেখতে পায়। স্থানীয় ইউপি চেয়ারম্যান সাবের উল হাইকে ঘটনাটি জানানো হলে তিনি প্রশাসনে খবর দেন। এ ঘটনায় গ্রামাবাসীর মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো: নাসির উদ্দিন জানান, 'কবর থেকে কঙ্কাল চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি