বগুড়ার তিন পৌরসভার মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

বগুড়া প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০২০, ২৩:৪৮আপডেট : ৩০ ডিসেম্বর ২০২০, ২৩:৫৫

বগুড়ায় তিন পৌরসভার ভোটগ্রহণ উপলক্ষে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বিতরণ সম্পন্ন।

আগামী ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে বগুড়ার তিন পৌরসভার নির্বাচনে প্রতিদ্বন্দ্বী মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত আসনে কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। তাদের সঙ্গে আচরষবিধি ও আইনশৃঙ্খলাসংক্রান্ত মতবিনিময় সভা শেষে প্রতীক বরাদ্দ করা হয়।

বুধবার দুপুরে শহরের শহীদ টিটু মিলনায়তনে জেলা নির্বাচন অফিসের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মাহবুব আলম শাহ্’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ও আপিল অথরিটি জিয়াউল হক। অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা এস এম জাকির হোসেন, শেরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আছিয়া খাতুন, সারিয়াকান্দি উপজেলা নির্বাচন কর্মকর্তা

সাখাওয়াত হোসেন, সারিয়াকান্দি মেয়র প্রার্থী সাবিনা ইয়াছমিন বেবী ও মুক্তিযোদ্ধা আলী আজগর, সান্তাহার পৌর মেয়র প্রার্থী আশরাফুল ইসলাম মন্টু, তোফাজ্জল হোসেন ভুট্টু ও হাজী আব্দুর রাজ্জাক, শেরপুর পৌরমেয়র প্রার্থী আব্দুস সাত্তার, জানে আলম খোকা ও স্বাধীন কুমার কুন্ডু, কাউন্সিলর প্রার্থী জাহিদুল ইসলাম, নাজিম উদ্দিন, ফিরোজ আহম্মেদ জুয়েল, লায়লা আরজুমান লিলি প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় ইভিএম পদ্ধতিতে ভোট প্রদান ও নির্বাচন আচরণবিধি মেনে চলা বিষয়ে আলোচনা করেন বক্তারা।

জেলা প্রশাসক বলেন, বগুড়ায় অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তিনি সকলকে নির্বাচনি আচরণবিধি মেনে চলার আহ্বান জানান। পরে তিন পৌরসভার ১১ মেয়র, ২৭ সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ৯১ জন এবং ৯ সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩১ জনের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়।

বগুড়ার তিন পৌরসভার মধ্যে সারিয়াকান্দি ও সান্তাহারে ইভিএম এবং শেরপুরে ব্যালটে ভোটগ্রহণ হবে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম