যশোর বোর্ডে জেএসসিতে পাসের হার ৯৫.৪৪

যশোর প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০১৫, ১৬:২২আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৫, ১৬:২৫

যশোরযশোর বোর্ডে এ বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) পাসের হার ৯৫ দশমিক ৪৪ শতাংশ। গত বছর এ সংখ্যা ছিল ৯১ দশমিক ৯৬ শতাংশ। এ বছর পাসের হার বৃদ্ধির সঙ্গে বেড়েছে জিপিএ-৫ এর সংখ্যাও। এবার জিপিএ-৫ পেয়েছে ১৭ হাজার ৮৩১, গতবার ছিল ১০ হাজার ৬৮৫।
বৃহস্পতিবার দুপুর দেড়টায় যশোর প্রেসক্লাবে শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র জেএসসির ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
২০১৫ সালে যশোর বোর্ডের অধীনে ২৪৩টি কেন্দ্রে ২ লাখ ১০ হাজার ৫৮৯ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে পাশ করেছে ২ লাখ ২ হাজার ৭৮ জন।
গতবারের চেয়ে এ বছর ফলাফল ভাল হওয়ার কারণ জানতে চাইলে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ফলাফল বিপর্যয়ের কারণে বোর্ড কর্তৃপক্ষ বিভিন্ন স্কুল নিয়মিত মনিটর করেছেন। বিশেষ করে তারা স্কুলের ৮ম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে আলাপ করেছেন। শিক্ষার্থীদের মূল বই পড়তে নির্দেশনা দেওয়া হয়। বলা হয়, মূল বইয়ের মধ্যে থেকে প্রশ্ন করা হবে।
তিনি আরও জানান, বোর্ড চেয়ারম্যানের নেতৃত্বে এই টিমের কর্মকর্তারা শিক্ষার্থীদের অংক ও ইংরেজি বিষয়টি ভালভাবে পড়তে বলেন। শিক্ষার্থীরা নোট ও গাইডের ওপর নির্ভরতা কমানোর কারণে ফলাফল এবার ভাল বলে তিনি দাবি করেন।

চলতি বছর যশোর বোর্ডের অধীনে অংশ নেওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮২৬টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শতভাগ পাশ করেছে। গতবছর এ সংখ্যা ছিল ৭২০।

ফলাফলে এ বছর মেয়েরা ভাল করেছে:

এ বছর জেএসসিতে মেয়েরা ভাল করেছে। ২০১৫ সালে যশোর বোর্ডে ১ লাখ ৯ হাজার ৪২০ জন মেয়ে অংশ নেয়। এর মধ্যে পাশ করেছে ১ লাখ ৪ হাজার ২৮৪ জন। পাসের হার ৯৫ দশমিক ৬৭ শতাংশ। ছেলেদের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ১৬৯ এবং পাশ করে ৯৫ হাজার ৯৯৪ জন। ছেলেদের পাসের হার ৯৫ দশমিক ২০ শতাংশ। এ বছর মোট জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ১৭ হাজার ৮৩১। যার মধ্যে মেয়েরা পেয়েছে ৯ হাজার ৬৮৪ আর ছেলেরা ৮ হাজার ১৪৭ জন।

/আরএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম