গোপালগঞ্জে বিজয়ী ও পরাজিত কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।বৃহস্পতিবার দুপুরে শহরের বটতলায় সংঘর্ষের এই ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সওগাতুল আলম বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, ৬ নম্বর ওয়ার্ডে বিজয়ী কাউন্সিলর নাজমুল হাসান নাজিমের এক সমর্থকের সঙ্গে পরাজিত কাউন্সিলর প্রার্থী হাসিবুর রহমান হাসিবের অপর এক সমর্থকের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে উভয় পক্ষের লোকজন পরে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
/এইচকে/








