ইসলামপুরে ভাতার টাকা আত্মসাৎকারী যুব মহিলা লীগ নেত্রী বহিষ্কার

জামালপুর প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০২০, ২৩:৪৭আপডেট : ৩১ ডিসেম্বর ২০২০, ২৩:৫২

জামালপুর

জামালপুরের ইসলামপুরে সরকারি বরাদ্দের বয়স্ক ও বিধবা ভাতার টাকা আত্মসাতের অভিযোগে বিতর্কিত যুব মহিলা লীগ নেত্রী শিউলী আক্তারকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (৩০ ডিসেম্বর) উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আবিদা সুলতানা যুথী ও সাধারণ সম্পাদক নাজনীন আক্তার পলির যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বহিষ্কৃত শিউলী আক্তার উপজেলার চরগোয়ালিনী ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি পদে দায়িত্ব পালন করে আসছিলেন। তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড ও যুব মহিলা লীগের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ তুলে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেইসাথে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না—মর্মে ৭ দিনের সময় বেঁধে শোকজ করা হয়।

জানা যায়, সম্প্রতি স্থানীয় এলাকাবাসী যুব মহিলা লীগের নেত্রী শিউলী আক্তারের বিরুদ্ধে বয়স্ক ও বিধবা ভাতার টাকা আত্মসাতের অভিযোগ তুলে মানববন্ধন কর্মসূচি পালন করে। এ খবর গত ২৯ ডিসেম্বর বাংলা ট্রিবিউনসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলে বিষয়টি আমলে নেন উপজেলা যুব মহিলা লীগের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত বছরের জুলাই মাস থেকে সমাজসেবা কার্যালয় থেকে ভাতা প্রদানের তালিকাভূক্ত হয় বালুচান্দা গ্রামের মৃত রেহান আলীর স্ত্রী ছাহিরন বেওয়া (বয়স্ক ভাতাভোগী বহি নং ৯৯৫০), একই এলাকার মৃত কুদরত আলীর ছেলে আব্দুল জব্বার (বহি নং ৯৯৩৬), আবু বক্কর সিদ্দিকের স্ত্রীর (বহি নং ৯৯১৭), অমিছা খাতুন (বহি নং- ৯৯৫৪), মৃত শহীদের স্ত্রী মোছা. মিলন আক্তার (বিধবা বহি নং ৪৭৮৮)।

ভুক্তভোগীদের অভিযোগ, ভাতা উত্তোলনের কার্ড সমাজসেবা অফিসের কিছু অসাধু ব্যক্তির যোগসাজসে ওইসব সুবিধাভোগীদের না দিয়ে নিজের কব্জায় রেখে দেন যুব মহিলা লীগ নেত্রী শিউলী আক্তার। গত ২০১৯ সালের জুলাই থেকে চলতি বছরের জুন পর্যন্ত প্রতি নামের বিপরীতে ছয় হাজার টাকা হারে ব্যাংক থেকে উত্তোলন করে আত্মসাৎ করেন নেত্রী শিউলী আক্তার।

এছাড়া এলাকার একাধিক ব্যক্তি ওই নেত্রীর বিরুদ্ধে সরকারি বরাদ্দের পুষ্টির নামসহ বিভিন্ন ভাতা পাইয়ে দেওয়ার নামে টাকা আত্মসাতের বিস্তর।অভিযোগ রয়েছে।

অভিযুক্ত ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি শিউলী আক্তার জানান, 'টাকা নিয়ে আমি খাইনি। ১৬ হাজার টাকা শহিদুল্লাহ চেয়ারম্যানকে দিয়েছি। এছাড়া পুষ্টি ভাতা দিতেও চেয়ারম্যান আমার কাছে ৭৫ হাজার টাকা নিয়েছে।

চরগোয়ালিনী ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ সরকার জানান, ‘যুব মহিলা লীগ নেত্রী শিউলী আক্তারের সাথে আমার কোনও ধরনের যোগাযোগ নেই। আমি টাকাও নেইনি।’

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন জানান, 'ভাতা পাইয়ে দেওয়ার নামে কারও বিরুদ্ধে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।  যুব মহিলা লীগ নেত্রী শিউলী আক্তার ভাতাভোগীদের টাকা ফেরত দিতে বাধ্য হয়েছে।

এ ব্যাপারে উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক নাজনীন আক্তার পলি জানান, ‘বয়স্ক ও বিধবাদের সরকারি অর্থ আত্মসাতে অভিযোগের প্রাথমিক সততা পেয়ে ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি শিউলী আক্তারকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।’

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম