র‌্যাব সেবা সপ্তাহে এতিম শিশুদের মাঝে খাদ্য বিতরণ

পটুয়াখালী প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০২১, ১৮:০৩আপডেট : ০৩ জানুয়ারি ২০২১, ১৮:০৩

র‌্যাব সেবা সপ্তাহে (১-১১ জানুয়ারি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে পটুয়াখালীসহ বিভিন্ন স্থানে এতিম শিশুদের মাঝে উন্নত খাবার বিতরণ করা হয়েছে। র‌্যাব-৮ ক্যাম্পের সদস্যরা এ উদ্যোগ নেন। সামাজিক দূরত্ব বজায় রেখে এ খাদ্য বিতরণ করা হয়। খাবার পেয়ে এতিম শিশুরা খুবই আনন্দিত হয়।

শনিবার (২ জানুয়ারি) পটুয়াখালী জামিয়া আশরাফিয়া মাদানিয়া মাদ্রাসায় ১০০ জন শিশুকে খাদ্য বিতরণ করে র‌্যাব-৮। এ ছাড়াও বরিশাল জেলার সদর থানাধীর দক্ষিণ সাগরদী রুপাতলী নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা, সৈয়দ ফজলুল করিম হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ও রুপাতলী দারুদসুন্না কওমিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় মোট ২০০ জন, ফরিদপুর তাইবাতুল কোরআন মাদ্রাসায় ১০০ জন ও মাদারীপুর জামিয়া কারিমিয়া আরাবিয়া এতিমখানা মাদ্রাসায় ১০০ জনসহ সর্বমোট ৫০০ জন এতিম শিশুদের মধ্যে উন্নতমানের খাদ্য বিতরণ করে র‌্যাব-৮ বরিশাল।

এ সময় ব্যাটালিয়নের অফিসার, ডিএডি ও অন্যান্য র‌্যাব সদস্য এবং এতিমখানা মাদ্রাসার মুহতামীম, ইমাম ও এতিম শিশুদের অংশগ্রহণে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম