বাবার প্রতিদ্বন্দ্বী ছেলে!

টাঙ্গাইল প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০২১, ২১:৩৯আপডেট : ০৩ জানুয়ারি ২০২১, ২১:৩৯

আসন্ন টাঙ্গাইলের সখীপুর পৌরসভা নির্বাচনে যাচাই-বাছাইয়ে একই ওয়ার্ডে বাবা ও ছেলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। রবিবার (৩ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত যাচাই-বাছাইয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আতাউল হক তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
এরা হলেন পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা সাবেক দুইবারের কাউন্সিলর বিল্লাল সিকদার ও তার ছেলে শামীম সিকদার।

এদিকে বাবা ও ছেলের একই ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নেওয়াকে কেন্দ্র করে ভোটার ও স্থানীয়দের মাঝে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। এই ওয়ার্ডে পিতা-পুত্র ছাড়াও কাউন্সিলর পদে আরও দুই জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে।

বিল্লাল সিকদার
তবে একটি সূত্র জানিয়েছে, যাই বলা হোক মূলত কাউন্সিলর বিল্লাল সিকদারের ডামি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন তার ছেলে শামীম সিকদার। কোনও কারণে বাবার মনোনয়ন বাতিল হলে ছেলে যাতে থাকতে পারেন এটি তারই প্রস্তুতি ছিল। এখন সরগরম থাকলেও পরে বাবার সমর্থনে ছেলে সরে যাবেন।
তবে এ বিষয়ে আলোচিত দুই প্রার্থীর বক্তব্য পাওয়া যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী বলেন, ‘মেয়র পদে তিনজন, কাউন্সিলর পদে ৩১ জন ও সংরক্ষিত আসনে ১০ জন মনোনয়নপত্র জমা দেন। এদের মধ্যে কাউন্সিলর পদে ঋণ খেলাপির দায়ে একজনের মনোনয়নপত্র বাতিল হয়। এ পৌরসভায় আগামী ৩০ জানুয়ারি ভোট অনুষ্ঠিত হবে।

শামীম সিকদার

প্রসঙ্গত, আগামী ৩০ জানুয়ারি টাঙ্গাইল সদর, মির্জাপুর, মধুপুর, ভূঞাপুর ও সখীপুর পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম