হাতুড়ে নারী ডাক্তারের হাসপাতালে হানা, বাড়ি মালিকসহ উভয়কে জরিমানা

নওগাঁ প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২১, ০২:৪১আপডেট : ০৬ জানুয়ারি ২০২১, ০২:৪১

নওগাঁর রাণীনগরে একটি অনুমোদনবিহীন চিকিৎসালয়ে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় সেখানে একজন হাতুড়ে নারী ডাক্তারকে জরিমানা করা হয়। পাশাপাশি ওই হাতুড়ে চিকিৎসককে  চিকিৎসালয় পরিচালনার জন্য বাড়িভাড়া দেওয়ায় বাড়ির মালিককেও জরিমানা করা হয়। মঙ্গলবার (৫ জানুয়ারি) রাতে উপজেলার কুজাইল বাজার সংলগ্ন হিন্দুপাড়ায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম।

জানা গেছে, উপজেলার কুজাইল বাজার সংলগ্ন হিন্দুপাড়ায় স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় দীর্ঘদিন থেকে ওই গ্রামের লিয়াকত সরকারের বাড়িতে অনুমোদনবিহীন ছয় শয্যার অবৈধ চিকিৎসালয় স্থাপন করে অর্শ্ব (পাইলস) রোগের ঝুঁকিপূর্ণ চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে আসছেন একই গ্রামের মৃত খোকন সরকার ওরফে সুইটম্যানের স্ত্রী অমলা সরকার। তবে এই নারীর চিকিৎসা বিষয়ে কোনও লেখাপড়া বা প্রশিক্ষণ নেই। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে হাতুড়ে ডাক্তার অমলা সরকারকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অমলা সরকারকে ১০ হাজার টাকা জরিমানা ও বাড়িকে অনুমোদনবিহীন চিকিৎসা কেন্দ্র হিসেবে ভাড়া দেওয়ায় বাড়ির মালিক লিয়াকত সরকারকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। আর এ কাজ করবেন না এমন শর্তে মুচলেকা দেওয়ায় তাদের গ্রেফতার করা হয়নি।

 

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম