বান্দরবানে অস্ত্রসহ ২ ব্যক্তির লাশ উদ্ধার

বান্দরবান প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০১৫, ১৯:৩৫আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৫, ১৯:৫২

হত্যা

বান্দরবানে একটি দেশীয় এলজিসহ দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত একজনের নাম চিং লং ম্রো, অন্যজনের নাম অজ্ঞাত। বান্দরবানের আলীকদম ও থানচি সড়কের এগারমাইল নামক এলাকা থেকে বৃহস্পতিবার বেলা ১১টায় লাশ দুটি উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা।

পুলিশ জানায়, স্থানীয়রা সড়কে দুই জনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে একটি দেশীয় এলজিসহ ওই দুই ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে লাশ দুটি ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি বলেন,একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। তারা কোনও গ্রুপের সন্ত্রাসী কিনা তা আমরা নিশ্চিত হতে পারিনি।

স্থানীদের সঙ্গে কথা বলে জানা যায়, বান্দরবানের আলীকদম ও থানচি এলাকার বিচ্ছিন্নতাবাদী প্রতিপক্ষের গুলিতে এই দুই ‘সন্ত্রাসী’ নিহত হয়।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, নিহতরা জেলার থানচি উপজেলার বাসিন্দা। দীর্ঘদিন এলাকায় ম্রো ন্যাশনাল পার্টির (এমএনপি) হয়ে ‘সহিংস’ কাজে জড়িত থেকে সম্প্রতি স্বাভাবিক জীবনে ফিরে এসেছিল।

/জেবি/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম