পদ্মা সেতু দিয়ে বিশ্ব বাংলাদেশের উন্নয়ন দেখছে: নৌ প্রতিমন্ত্রী

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২১, ২৩:৩২আপডেট : ০৬ জানুয়ারি ২০২১, ২৩:৩২

 

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, দৃশ্যমান পদ্মা সেতু দিয়ে শুধু আমাদের চোখে নয় সারা পৃথিবীর মানুষ বাংলাদেশের উন্নয়ন দেখছে। অথচ এই স্বপ্নের পদ্মা সেতু নিয়ে খালেদা জিয়া, ড. ইউনূসরা ষড়যন্ত্র করেছিল। বিশ্বব্যাংকও ষড়যন্ত্র করেছিল। সেই স্বপ্নের পদ্মা সেতু এখন দৃশ্যমান হয়েছে। আর এটি সম্ভব হয়েছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই।  তার দূরদর্শিতার কারণেই আজ বাংলাদেশে পদ্মা সেতু নিজ অর্থায়নে দৃশ্যমান হয়েছে।

খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ আর আগের মতো নেই, ঘুরে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে।

৬ জানুয়ারি বুধবার বিকেলে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার আলী আকবর মেমোরিয়াল অটিস্টিক ও প্রতিবন্ধী স্কুলের অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, অতীতে অনেক সরকার ক্ষমতায় এসেছে, আবার ক্ষমতা থেকে চলে গেছে। জিয়া, এরশাদ, খালেদা ক্ষমতায় থাকা অবস্থায় দেশের জন্য ও দেশের মানুষের জন্য কিছুই করতে পারেনি। তারা দেশটাকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছিল। মাদক দিয়ে যুবক-তরুণদের বিকলাঙ্গ করার চেষ্টা করেছে। আজ সেই বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে।

তিনি বলেন, যে বাংলাদেশে এক সময় রাস্তা বা কালভার্ট নির্মাণে বিদেশিদের সাহায্যের প্রয়োজন ছিল সেই বাংলাদেশ এখন ১২ মিলিয়ন ডলারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করছে। বাংলাদেশ এখন ১৮ হাজার কোটি টাকা ব্যয়ে মাতারবাড়ীর মতো গভীর সমুদ্র বন্দর করছে। হাজার হাজার কোটি টাকা দিয়ে পায়রাবন্দর করছে।

তিনি বলেন, এক সময় মানুষের খাদ্য-বস্ত্র-চিকিৎসার অভাব ছিল, এখন আর সেই অভাবগুলো নেই। প্রত্যেক বছরের ১ জানুয়ারিতে বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ হয়। এখন প্রত্যেকটি শিশু বিদ্যালয়মুখী হয়েছে, তারা লেখাপড়া করছে। দেশে কোনও গৃহহীন থাকবে না। এক্ষেত্রে আওয়ামী লীগ সরকার নানা ধরনের প্রদক্ষেপ গ্রহণ করেছে।

প্রতিবন্ধীদের উন্নয়ন নিয়ে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, একসময় প্রতিবন্ধী শিশুরা ঘরে থাকতো; এখন তারা বাইরে বের হচ্ছে লেখাপড়া করছে। প্রতিবন্ধীদের সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ নানামুখী প্রদক্ষেপ গ্রহণ করে কাজ করছেন। তিনিই প্রথম প্রতিবন্ধীর উন্নয়নে একটি জাগরণ সৃষ্টি করেছেন। সে কারণে প্রতিবন্ধীরা এখন বের হয়ে আসছে। সরকার প্রতিবন্ধীদের জন্য ভাতার ব্যবস্থা করেছে। পাশাপাশি সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে প্রতিবন্ধীদের আনা হয়েছে।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার উন্নয়নের দৃশ্যমান বিষয় নিয়ে তিনি বলেন, এক সময় রাণীশংকৈল উপজেলা কী অবস্থা ছিল, আর এখন কী অবস্থায় পরিণত হয়েছে তা সকলেই দেখতে পাচ্ছেন। রাণীশংকৈলে যেভাবে উন্নয়নমূলক কর্মকাণ্ড দৃশ্যমান হয়েছে, ঠিক তেমনি সারা বাংলাদেশে সরকারের উন্নয়নমুলক কর্মকাণ্ডগুলো দৃশ্যমান।

ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটার সভাপতিত্বে অভিভাবক সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য বিএনপি নেতা জাহিদুর রহমান, ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কতুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন, চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না প্রমুখ।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম