গাজীপুরে ৯৬০০ ইয়াবাসহ আটক ৪

গাজীপুর প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২১, ১৫:০২আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ১৫:০২

গাজীপুর মহানগরের গাছা থানা এলাকা থেকে ৯ হাজার ৬০০ ইয়াবা ট্যাবলেটসহ চার ব্যক্তিকে আটক করেছেন র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা। এ সময় একটি প্রাইভেটকার, নগদ টাকা, মেবাইল ফোন উদ্ধার করে র‌্যাব। বুধবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় ওই এলাকার হাজীর পুকুরপাড় থেকে তাদের আটক করা হয়। ক্যাম্পের ইনচার্জ লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।

আটক ব্যক্তিরা হলো– কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বাসুরচর গ্রামের মৃত জমশেদ মোল্লার ছেলে এরশাদ মোল্লা (৩৭), ফেনী সদর উপজেলার পূর্ব উকিলপাড়া (এলিন ম্যানসন পেট্রোল বাংলা) গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ ফারুক (৩১), একই উপজেলার চেওরিয়া গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে শাহিদুল ইসলাম শাহেদ (৩০) এবং শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ডামুড্ডা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে শরিফুল ইসলাম ওরফে সুমন (৪০)।

আব্দুল্লাহ আল মামুন জানান, আটক ব্যক্তিরা গাজীপুর মহানগর এবং রাজধানীর মীরপুর এলাকায় ভাড়া বাসায় থেকে পরস্পরের যোগসাজশে চোরাই পথে মাদক এনে গাজীপুর ও তার আশেপাশের জেলায় বিক্রি করতো। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম