কাঁচাতুলার ঘোষণা দিয়ে সোফার কাপড় আমদানি, দেড় কোটি টাকা ফাঁকি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৮ জানুয়ারি ২০২১, ০৮:৫৩আপডেট : ০৮ জানুয়ারি ২০২১, ০৮:৫৬

কাঁচাতুলা আনার ঘোষণা দিয়ে সোফার কাপড় আমদানি করা একটি চালান আটক করেছে কাস্টমস কর্মকর্তারা। গোপন সংবাদের ভিত্তিতে চালানটি আটক করেন কাস্টমসের এআইআর শাখার কর্মকর্তারা। চালানটির মাধ্যমে আমদানিকারক প্রতিষ্ঠান এক কোটি ৪০ লাখ টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা করেছিল। কাস্টমস হাউসের সহকারী কমিশনার রেজাউল করিম এ তথ্য জানিয়েছেন। 

রেজাউল করিম বাংলা ট্রিবিউনকে জানান, চট্টগ্রামের জুবিলী রোডের আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স ই এন এন্টারপ্রাইজ গত চীন থেকে কাঁচা তুলা আনার ঘোষণা দিয়ে ৪ জানুয়ারি ৪১ হাজার ১২০ কেজি ওজনের দুই কন্টেইনার পণ্য নিয়ে আসে।ডেলিভারির উদ্দেশ্যে কন্টেইনারগুলি এসহাক ব্রাদার্স কন্টেইনার ডিপোতে নিয়ে যায়। সিএন্ডএফ প্রতিষ্ঠান 'প্রগতি কার্গো সার্ভিস' চালানটি খালাসের জন্য প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করার পর বুধবার রাত ১১টার সময় কন্টেইনার খুলে পণ্য ট্রাকে লোড করা হচ্ছিল। গোপন সংবাদ পেয়ে এসময় কাস্টমস কর্মকর্তারা পণ্যের চালানটি আটক করে। চালানটিতে শূন্য শুল্কের কাঁচা তুলার পরিবর্তে উচ্চ শুল্কের (৮৯%) সোফা ফেব্রিকস পাওয়া যায়। চালানটির মাধ্যমে আমদানিকারক প্রতিষ্ঠান এক কোটি ৪০ লাখ টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা করেছিল।

তিনি আরও বলেন, আমদানিকারকের বিরুদ্ধে কর ফাঁকি ও মানি লন্ডারিংয়ের আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলমান। সিএন্ডএফ'র বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হবে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী