বিদ্যুতের খুঁটিতে আটকা পৌরসভার ১২৯ কোটি টাকার প্রকল্প!

আবদুল আজিজ, কক্সবাজার
০৮ জানুয়ারি ২০২১, ১২:২৩আপডেট : ০৮ জানুয়ারি ২০২১, ১২:২৩

বিদ্যুৎ বিভাগের খুঁটির কারণে কক্সবাজার পৌরসভার ১২৯ কোটি টাকার ড্রেন সংস্কার প্রকল্পের কাজ আটকা পড়েছে। ইতোমধ্যে ড্রেন সংস্কারের কাজ ৭০ ভাগ শেষ হয়েছে। তবে রাস্তা সংস্কার কাজ এখনও শুরু হয়নি। বিদ্যুৎ বিভাগ ও পৌরসভা কর্তৃপক্ষ সমঝোতার মাধ্যমে খুব দ্রুত সময়ে প্রকল্পের কাজ সহসা আলোর পথ দেখবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্ট সূত্র মতে, কক্সবাজার পৌরসভার ড্রেন সংস্কার প্রকল্পের জন্য ১২৯ কোটি টাকা অর্থ বরাদ্দ দেয় বিশ্বব্যাংক। এ প্রকল্পের কক্সবাজার পৌরসভার বিভিন্ন স্থানে ৮টি প্যাকেজের মাধ্যমে ড্রেন ও রাস্তা সংস্কারের কাজ শুরু হয়। পৌর প্রশাসন ও পরিষেবা প্রকল্প (এমজিএসপি) আওতায় প্রকল্পের কাজ করছে ৪টি ঠিকাদারি প্রতিষ্ঠান। কক্সবাজার পৌর শহরের শহীদ স্মরণী, বিমানবন্দর সড়ক, মহাজেরপাড়া, বাহারছড়া গোলসত্ত্বর, বাদশাঘোনা, গোলদীঘিরপাড়া, জেলেপার্ক, কলাতলীসহ বিভিন্ন এলাকার ড্রেন ও রাস্তা সংস্কার কাজ শুরু করে পৌর কর্তৃপক্ষ। কিন্তু, প্রকল্পের কাজ করার মাঝপথে বাধা হয়ে দাঁড়ায় কক্সবাজার বিদ্যুৎ বিভাগের অন্তত আড়াই শতাধিক বিদ্যুতের খুঁটি। বিদ্যুৎ বিভাগ ও পৌর কর্তৃপক্ষের মধ্যে খুঁটি অপসারণ করার অর্থ নিয়ে রশি টানাটানির কারণে প্রকল্পের কাজ থমকে গেছে। ফলে কিছু এলাকায় ড্রেনের কাজ সম্পন্ন হলেও আবার কিছু এলাকায় কোনও কাজ শেষ না হওয়ায় নালা নর্দমার ময়লা ও কাদা পানি রাস্তায় এসে একাকার হয়ে পড়েছে। এতে করে পথচারী, পৌরবাসী ও কক্সবাজার সৈকতে বেড়াতে আসা পর্যটকরা পড়েছে নানা দুর্ভোগে। কক্সবাজার শহরের প্রেসক্লাব মোড়, মহাজেরপাড়া, বাহারছড়া ও কলাতলী এলাকার অলিগতিতে রাস্তায় উঠে এসেছে এসব নোংরা পানি। পানি সরানোর কোনও বিকল্প ব্যবস্থা না থাকায় কক্সবাজার প্রেস ক্লাবে ঢুকে পড়েছে নোংরা পানি। তবে বিদ্যুৎ বিভাগ ও পৌর কর্তৃপক্ষের সমঝোতা বৈঠকের মাধ্যমে আগামী এক মাসের মধ্যে বিদ্যুতের খুঁটি অপসারণের মাধ্যমে ড্রেন সংস্কার কাজ শেষ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিদ্যুতের খুঁটিতে আটকা পৌরসভার ১২৯ কোটি টাকার প্রকল্প!

উক্ত প্রকল্পে নিয়োজিত সংস্কার কাজের ৪টি ঠিকাদারি প্রতিষ্ঠানের একটি হচ্ছে ‘এসএস ইন্টারন্যাশনাল’। উক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ার মোফাশ্বের হোসেন জানান, ‘আমাদের কাজ প্রায় শেষ পর্যায়ে। তবে বিদ্যুতের খুঁটি থাকায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। অল্পের জন্য সংস্কার কাজ আটকে থাকায় নির্ধারিত সময়েও প্রকল্পের কাজ শেষ না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।’

কক্সবাজার পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী টিটন দাশ জানান, ‘বিশ্বব্যাংকের ১২৯ কোটি টাকার অর্থায়নে কক্সবাজার পৌরসভার অধীনে ৮টি প্যাকেজের মাধ্যমে ড্রেন ও রাস্তা সংস্কার যথা নিয়মে শুরু করি। বর্তমানে উক্ত প্রকল্পের ড্রেনের শতকরা ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে। বাকি রয়েছে ৩০ শতাংশ কাজ। আর এই ৩০ শতাংশ কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে বিদ্যুৎ বিভাগের আড়াই শতাধিক বিদ্যুতের খুঁটি। এসব বিদ্যুতের খুঁটি অপসারণে বিদ্যুৎ বিভাগ বেশি অর্থ দাবি করায় সংস্কার কাজ আটকে আছে।’

টিটন দাশ বলেন, ‘এমনিতে বিদ্যুৎ বিভাগে জনস্বার্থে আবেদনের পরিপ্রেক্ষিতে কোনও খুঁটি সরানোর জন্য ৫/৮ হাজার টাকা চার্জ নেয়। কিন্তু, প্রকল্পের খুঁটি সরানোর জন্য বিদ্যুৎ বিভাগ কয়েক গুন টাকা অতিরিক্ত বরাদ্দ চাচ্ছে। এটি প্রকল্পের বাজেটের চেয়ে অস্বাভাবিক। আমরা বিদ্যুৎ বিভাগকে অনুরোধ করেছি আমাদের প্রকল্পের সীমাবদ্ধতার মধ্যে যতটুকু সম্ভব সহযোগিতা করতে। তারা আমাদের আশ্বস্ত করেছেন। তা নাহলে নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ করে বুঝিয়ে দেওয়া কঠিন হয়ে পড়বে।’

বিদ্যুতের খুঁটিতে আটকা পৌরসভার ১২৯ কোটি টাকার প্রকল্প!

কক্সবাজার বিদ্যুৎ বিতরণ ও উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদের গনি বলেন, ‘সরকারি নিয়ম অনুযায়ী পৌরসভার ওই প্রকল্পের মাধ্যমে বিদ্যুতের খুঁটি অপসারণ করতে হবে। উক্ত প্রকল্পের ইঞ্জিনিয়ারের যদি আমাদের সহযোগিতা চাই, তবে আমরা সহযোগিতা করতে প্রস্তুত। এছাড়াও পৌর কর্তৃপক্ষ যথাযত অর্থ বরাদ্দ দিলে তা আমাদের মাধ্যমে করা সম্ভব। যদি আমরা টেন্ডারের মাধ্যমে করি তাহলে ঢাকা থেকে মালামাল নিয়ে আসা সহ নানা জটিলতায় প্রকল্পের কাজ দেরি হতে পারে।’

তিনি আরও বলেন, ‘কক্সবাজার পৌরসভার এমজিএসপি প্রকল্পে যেসব বিদ্যুতের খুঁটি পড়েছে তা অপসারণের খরচ যথাযত নয়। এছাড়াও উক্ত প্রকল্পে কতটি খুঁটি পড়েছে আমাদের বোধগম্য নয়। আগামী সপ্তাহে একজন সার্ভেয়ারের মাধ্যমে জরিপ করে প্রকৃত তথ্য জানতে পারব। তবে আনুমানিক ২/৩শত খুঁটি হতে পারে। সম্প্রতি কক্সবাজার পৌরসভার চেয়ারম্যানসহ পৌর কর্তৃপক্ষের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। বৈঠকে আমাদের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।’

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম